ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক চিমটি মৌরি বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কেউ অভ্যাসের কারণে, কেউ আবার হালকা সতেজ অনুভূতির জন্য এটি খান। শুধু মসলা হিসেবেই নয়, মৌরি পুষ্টিগুণে ভরপুর একটি উপাদান। যা নিয়মিত খেলে শরীরের নানা উপকারে আসে।

পিরিয়ডের ব্যথা কমাতে সহায়ক

নারীদের পিরিয়ডের সময় অনেকেই তীব্র পেটব্যথায় ভোগেন। মৌরি সেই ব্যথা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। ফলে আরাম পাওয়া যায়।

রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে

মৌরিতে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন স্বাভাবিক রাখে। নিয়মিত মৌরি চিবালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা পাওয়া যায়।

হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায়

বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মৌরি বেশ উপকারী। এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন

কাশি ও কফের সমস্যা কমায়

অ্যাজমা বা কফ জমে যাদের কাশির সমস্যা হয়, তাদের জন্য মৌরি উপকারী হতে পারে। এটি শ্বাসনালীর আরাম দিতে সাহায্য করে।

মুখের দুর্গন্ধ দূর করে

মৌরি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে। এটি মুখের দুর্গন্ধ কমায় এবং লালা তৈরি বাড়াতে সাহায্য করে।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

মৌরিতে থাকা উপাদান পেটের ব্যথা ও অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে। ফলে হজম ব্যবস্থা থাকে আরও স্বাভাবিক।

সব মিলিয়ে, খাবারের পর অল্প পরিমাণ মৌরি চিবিয়ে খাওয়া শুধু অভ্যাস নয়। এটি শরীরের জন্য বেশ উপকারী একটি স্বাস্থ্যকর অভ্যাসও হতে পারে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
আরও পড়ুন
তরমুজের খোসার উপকারিতা জানলে অবাক হবেন