ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরমুজের খোসার উপকারিতা জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

গরম মৌসুমের প্রিয় ফল তরমুজ আমরা কমবেশি সবাই খাই। কিন্তু বেশিরভাগই খোসা ফেলে দেই। কিন্তু এই অবহেলিত অংশটি পুষ্টিতে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তরমুজের খোসায় আছে ফাইবার, ভিটামিন এ, সি, বি৬, পটাশিয়াম এবং গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। এটি শুধু হজমে সাহায্য করে না, হৃদরোগ কমায়, ব্যায়ামের কার্যকারিতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে।

ফাইবারের উৎস
তরমুজের খোসা অদ্রবণীয় ফাইবারে ভরপুর। এটি হজম প্রক্রিয়া সুগম করে, পেট ভরা অনুভূতি দেয় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য এটি খুবই কার্যকর।

সিট্রুলিন সমৃদ্ধ
খোসার সাদা অংশে লাল শাঁসের চেয়ে ৬০% বেশি সিট্রুলিন থাকে। এটি রক্ত সঞ্চালন উন্নত করতে, রক্তচাপ কমাতে এবং ব্যায়ামের পর পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ ও শরীরচর্চা করা ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন

পুষ্টিকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
তরমুজের খোসায় রয়েছে ভিটামিন এ ও সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজেও এটি সহায়ক।

হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে
সিট্রুলিন আর্জিনিনে রূপান্তরিত হয়ে রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। ফলে হৃদযন্ত্রের ওপর চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি কমে।

অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য
খোসায় থাকা ক্লোরোফিল ও লাইকোপিন প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস মোকাবেলা করতে সাহায্য করে। সুস্থতার জন্য এটি একটি সহজ ও কার্যকরী উৎস।

তাই এবার থেকে তরমুজের খোসা ফেলে দেবেন না। বরং এটিকে স্মুদি, আচার, সালাদ বা তরকারিতে ব্যবহার করুন। সহজ এই অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক সুফল বয়ে আনবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
এক চিমটি মৌরি বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য
তরমুজের খোসা ফেলে না দিয়ে ঘরেই বানান মজার টুটি ফ্রুটি