ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভাত না রুটি, কোনটি খাওয়া উচিত?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

ভাত খাবেন, নাকি রুটি? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসে। কেউ মনে করেন ভাত খেলে মোটা হয়ে যায়। আবার কেউ ভাবেন রুটি খেলে শরীর থাকে ফিট। তাই কেউ কেউ বুদ্ধি করে রাতের খাবারে ভাত আর রুটি দুটোই খান। মনে করেন এতে নাকি ভারসাম্যও থাকে, মনও খুশি থাকে। তবে বিশেষজ্ঞরা এ নিয়ে জানিয়েছেন ভিন্ন মত।

বাংলাদেশসহ ভারতের অনেক এলাকায় ভাত মানুষের প্রধান খাবার। আবার পাঞ্জাব বা মধ্যপ্রদেশের মতো কিছু অঞ্চলে মানুষ বেশি রুটি খেয়ে থাকেন। অনেকেই মনে করেন রুটিতে ভাতের তুলনায় কম শর্করা থাকে। তাই এটি বেশি স্বাস্থ্যকর।

পুষ্টিবিদরা বলেন, মোটা আটা বা আঁশযুক্ত আটা দিয়ে তৈরি রুটি শরীরের জন্য ভালো। তবে খুব মিহি ময়দা দিয়ে বানানো রুটি খেলে তা ভাতের মতোই শরীরে দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া বেশি পালিশ করা চিকন চাল খাওয়াও খুব ভালো নয়। বরং কম পালিশ করা চাল বা বাদামি চাল তুলনামূলক বেশি উপকারী। ভাত খেলে তার সঙ্গে ডাল, দই বা সবজি রাখলে শরীরের জন্য আরও ভালো হয়।

আরও পড়ুন

চিকিৎসকদের মতে, অনেক মানুষ ভাত বা রুটি বেশি খেয়ে ফেলেন। কিন্তু সবজি কম খান। অথচ ভাতের সঙ্গে বেশি সবজি খেলে শরীরে শর্করা ধীরে ধীরে মিশে যায়। ফলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হয়। রুটির আটা যদি শাকপাতা বা সবজির সঙ্গে মিশিয়ে তৈরি করা যায়, তাহলে সেটিও শরীরের জন্য ভালো হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যাদের বেশি শারীরিক পরিশ্রম করতে হয়, তাদের জন্য ভাত ভালো। কারণ এতে শক্তি বেশি পাওয়া যায়। আর যাদের কাজ বেশি বসে করার, তাদের জন্য রুটি ভালো বিকল্প হতে পারে। এতে আঁশ বেশি থাকে এবং পেট অনেকক্ষণ ভরা থাকে।

পুষ্টিবিদদের মতে, প্রত্যেক মানুষের শরীর, বয়স ও দৈনন্দিন কাজের ধরন অনুযায়ী খাবারের প্রয়োজন ভিন্ন হয়। তাই কার জন্য ভাত ভালো আর কার জন্য রুটি ভালো, তা নির্ভর করে তার জীবনযাত্রার ওপর।

বিশেষজ্ঞদের পরামর্শ, ভাত হোক বা রুটি। যেটিই খাওয়া হোক না কেন, তার সঙ্গে সবজি, ডাল বা আমিষজাত খাবার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং খাবারও হয় সুষম।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
মমতা ব্যানার্জির ভাতিজির রহস্যজনক মৃত্যু
দামি খাবার নয়, ডাল-ভাতেই মিলবে পুষ্টি