ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ভেজাল কলা চিনবেন কীভাবে? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত

বাজারে এখন ভেজালের ছড়াছড়ি। সবজি-ফল থেকে শুরু করে নানা খাদ্যপণ্যেই মিশছে ক্ষতিকর রাসায়নিক। এর মধ্যে কলাও বাদ নেই। সারাবছর পাওয়া এই ফলটি অনেক সময় প্রাকৃতিকভাবে না পাকা করে কৃত্রিম রাসায়নিক ব্যবহার করে পাকানো হয়। দেখতে ভালো লাগলেও এমন কলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ধৈর্য কম থাকায় কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা কলায় রাসায়নিক ব্যবহার করে দ্রুত পাকিয়ে ফেলে। এতে ফল দ্রুত হলুদ হলেও এর ভেতরের অংশ অনেক সময় কাঁচাই থেকে যায়।

তবে কিছু সহজ লক্ষণ দেখে বোঝা যায় কলা প্রাকৃতিকভাবে পাকা নাকি কৃত্রিমভাবে পাকানো।

দেখেই বোঝার চেষ্টা করুন

প্রাকৃতিকভাবে পাকা কলায় সাধারণত খোসায় হালকা দাগ বা অসম রং থাকে। কিন্তু কৃত্রিমভাবে পাকানো কলা অনেক সময় অতিরিক্ত উজ্জ্বল ও একরকম দেখতে হয়।

খোসার পুরুত্ব দেখুন

প্রাকৃতিকভাবে পাকা কলার খোসা তুলনামূলক পাতলা হয়। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো কলার খোসা মোটা থাকে। ভেতরের অংশ অনেক সময় ঠিকমতো পাকে না।

গন্ধ পরীক্ষা করুন

গাছপাকা কলায় স্বাভাবিক মিষ্টি গন্ধ থাকে। কিন্তু কৃত্রিমভাবে পাকানো কলায় অনেক সময় সেই গন্ধ থাকে না। অস্বাভাবিক তীব্র গন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

ডাঁটির অবস্থা দেখুন

পাকা কলার ডাঁটি সাধারণত নরম হয়। কিন্তু যদি কলা হলুদ দেখালেও ডাঁটি শক্ত থাকে, তাহলে সেটি কৃত্রিমভাবে পাকানো হতে পারে।

স্বাদেও থাকে পার্থক্য

প্রাকৃতিকভাবে পাকা কলা মিষ্টি ও নরম হয়। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো কলা অনেক সময় স্বাদহীন বা বিস্বাদ লাগে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কৃত্রিমভাবে পাকানো কলা নিয়মিত খেলে শরীরে স্নায়ুর সমস্যা, মাথাব্যথা ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই ফল কেনার সময় সতর্ক থাকা জরুরি।

সঠিকভাবে চেনা ও যাচাই করলেই ভেজাল কলা থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাক-সবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সমাহার। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজির স্বাদ শীতের সময় যেন বেড়ে যায় দ্বিগুণ।
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?
শরীরের পুষ্টির চাহিদা পূরণে অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ ও সাপ্লিমেন্টের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করেন।
টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?
ধনী হতে না পারার ৬ কারণ
সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।
ধনী হতে না পারার ৬ কারণ
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
কথা বলতে গিয়ে হঠাৎ জিভ জড়িয়ে যাওয়া কিংবা একই ধরনের কঠিন শব্দ দ্রুত উচ্চারণ করতে গিয়ে বারবার ভুল করা—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে। ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়। শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে। গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়। আরটিভি/এসআর  
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
আরও পড়ুন
হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!