ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহে যখন দেশজুড়ে মানুষ একেবারে রোদে ঝলসানো অবস্থা। ঠিক তখনই শেষ হলো পহেলা বৈশাখের উৎসব। উৎসবের আমেজে অনেকেই দীর্ঘ সময় বাইরে ঘুরে বেড়িয়েছেন। যার ফলে অনেকের ত্বকে এখন দেখা দিয়েছে রোদে পোড়া দাগ বা ট্যান। আর ত্বকের সেই আগের উজ্জ্বলতা যেন উধাও হয়ে গেছে একেবারে বৈশাখের হাওয়ার মতোই।

তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে এই ট্যান ধীরে ধীরে কমানো সম্ভব। নিয়মিত যত্ন নিলে এবং কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বকের ক্ষতি কমে আবারও স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পাওয়া যায়।

প্রথমেই মূল বিষয় হলো ত্বককে সরাসরি রোদ থেকে দূরে রাখা। কেননা অতিরিক্ত রোদে আবারও গেলে ট্যান আরও বাড়তে পারে। পাশাপাশি নিয়মিত হালকা স্ক্রাব ব্যবহার করলে ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর হয়। যা ট্যান হালকা করতে সাহায্য করে।

দই ও লেবুর মিশ্রণ

ত্বকের ট্যান কমাতে সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া উপাদানগুলোর একটি হলো দই ও লেবুর রস। সমান পরিমাণ দই ও লেবুর রস মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ধীরে ধীরে দাগ হালকা হতে শুরু করে। দই ত্বককে শীতল করে এবং লেবুর রস প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।

শসা ও মধু

শসা ত্বককে ঠান্ডা রাখতে খুব কার্যকর। সঙ্গে মধু ত্বককে আর্দ্র রাখে। একটি শসা ভালোভাবে ম্যাশ করে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ত্বকে লাগালে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হয়। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ কমে আসে এবং ত্বক সতেজ থাকে।

পেঁপে ও মধু

পেঁপে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং দাগ হালকা করে। পাকা পেঁপে ম্যাশ করে তার সঙ্গে মধু মিশিয়ে মুখ বা আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে। এছাড়া মধু ত্বককে কোমল ও মসৃণ রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন

অ্যালোভেরা ও দই

অ্যালোভেরা তার প্রাকৃতিক শীতল গুণের জন্য পরিচিত। এর জেল দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বক আরও দ্রুত আরাম পায়। এই মিশ্রণ ত্বকের জ্বালা কমায় এবং রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক মসৃণ ও স্বাস্থ্যকর হয়।

আলু ও লেবুর রস

আলুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। একটি আলু পিষে তার রস বের করে নিয়ে তার সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হয়। এটি নিয়মিত ব্যবহার করলে কালচে দাগ ধীরে ধীরে কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, এই ঘরোয়া উপাদানগুলো প্রাকৃতিকভাবে ট্যান কমাতে সাহায্য করে। তবে যেকোনো উপাদান ব্যবহার করার আগে অ্যালার্জি আছে কি না তা যাচাই করে নেওয়া জরুরি।

সঠিক যত্ন ও নিয়মিত পরিচর্যা নিলে বৈশাখের রোদে পোড়া ত্বক আবারও ফিরে পেতে পারে তার হারানো উজ্জ্বলতা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
কাঠমান্ডুতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
পহেলা বৈশাখ এখন আনন্দের নয় বরং ভাবার বিষয়ও
পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ করলেন মির্জা ফখরুল
তীব্র গরমেও নববর্ষে হাতিরঝিলে মানুষের ঢল