ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসারেও কী বার্ষিক বাজেট দরকার?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

বছরের শুরুতে অনেকেই নিজের ব্যক্তিগত লক্ষ্য ঠিক করেন। কিন্তু সংসারের খরচের জন্য আলাদা পরিকল্পনা করা হয় খুব কমই। বেশিরভাগ মানুষ মাসিক হিসাব রাখলেও পুরো বছরের জন্য আলাদা করে বাজেট করার অভ্যাস তেমন দেখা যায় না। অথচ একটি বার্ষিক বাজেট সংসারের আর্থিক স্থিতি অনেকটাই শক্ত করতে পারে।

সংসারের খরচ সব সময় একরকম থাকে না। ঈদ, পূজা, বিয়ে, চিকিৎসা কিংবা সন্তানের পড়াশোনার মতো বড় খরচ হঠাৎ করেই সামনে চলে আসে। আগে থেকেই পরিকল্পনা থাকলে এসব খরচ সামলানো অনেক সহজ হয়। পাশাপাশি কোথায় বেশি খরচ হচ্ছে তা বোঝা যায় এবং অপ্রয়োজনীয় ব্যয়ও কমানো সম্ভব হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বছরে একবার পুরো খরচের হিসাব করলে সঞ্চয়ের অভ্যাসও গড়ে ওঠে। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমাতে পারলে বছরের শেষে ভালো অঙ্কের সঞ্চয় দাঁড়ায়। এছাড়া হঠাৎ অসুস্থতা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে আর্থিক চাপও তুলনামূলক কম থাকে।

আরও পড়ুন

বার্ষিক বাজেট করতে চাইলে প্রথমে আগের বছরের খরচগুলো দেখে নিতে হবে। এরপর খাবার, বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও সঞ্চয়—এই ধরনের খাত ধরে একটি সহজ হিসাব তৈরি করা যেতে পারে। খুব জটিল পরিকল্পনা নয়, সহজভাবে শুরু করলেই সংসারের আর্থিক ব্যবস্থাপনা অনেকটাই গুছিয়ে নেওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, সংসারের বাজেট মানে শুধু খরচের হিসাব রাখা নয়। বরং ভবিষ্যৎকে একটু বেশি নিরাপদ করে তোলা। তাই মাসিক হিসাবের পাশাপাশি বছরে একবার পরিকল্পনা করলে অর্থনৈতিক চাপ অনেকটাই কমে যেতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা
সংসারে বরকত আনতে মেনে চলুন ৬ আমল