ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্বামীর প্রশংসা করার দিন এপ্রিল মাসের তৃতীয় রোববার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

আগামীকাল এপ্রিল মাসের তৃতীয় রোববার—একটি বিশেষ দিন, বিশেষ করে বিবাহিত নারীদের জন্য। কারণ কাল ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’, বাংলায় বললে, স্বামীর প্রশংসা করার দিন। এই দিন স্বামীর প্রশংসা করার দিন; ইংরেজিতে যাকে বলে, 'হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে'।

ডে'জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, প্রতি বছর এপ্রিলের তৃতীয় রোববার 'হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে' উদযাপন করা হয়।

আরও পড়ুন

সাধারণত ভালোবাস দিবস, বাবা দিবস পালন করা হলেও স্বামীর প্রশংসা দিবসের কথা অনেকেই হয়তো আগে কখনো শোনেনি। এই তথ্যটা কারো কারো কাছে অদ্ভুত শোনাতে পারে। সেই শোনাটাও খুব স্বাভাবিক! কারণ এটা কোনো আন্তর্জাতিক দিবস নয়, তাই এটা ঘটা করে পালন করা হয়।

এই দিবসটি যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। তবে সে দেশের জাতীয় দিবস হলেও কারো উদযাপন করতে বাধা নেই। তাই চাইলে আপনি এই দিনটি উদযাপন করতে পারেন। ছোট্ট কিংবা বড় আকারে স্বামীর প্রশংসা করতে পারেন। তাতে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। বরং সম্পর্কের রসায়নটা আরও ভালো হবে। আর এই সম্পর্কগুলোই আমাদের হাসিমুখে বেঁচে থাকার রসদ জোগায়।

এখন কথা হলো কীভাবে এ দিবসটি উদযাপন করবেন? একদম ঘরোয়া ভাবেই উদযাপন করা যেতে পারে দিবসটি। স্বামীর কোনো একটি গুণের প্রশংসা করুন। তার পছন্দের কোনো খাবার রান্না করুন। কিংবা বিকেলের অবসরটুকু তার সঙ্গে কাটাতে পারেন। এছাড়া দূরে-কাছের কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারেন।

এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্কগুলোকে করে তোলে আরও সুন্দর। হাসিমুখে বেঁচে থাকার পেছনে এমন সম্পর্কগুলোর বড় ভূমিকা রয়েছে।

তবে এই দিনটি শুধুই একটি দিন নয়—বরং একটি সুযোগ, একে অপরকে মনে করিয়ে দেওয়ার যে, ভালোবাসা প্রকাশে কোনো সংকোচ নেই। ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতা—এই তিনেই গড়ে ওঠে একটি সুখী সংসার।

তাহলে, আগামীকালের এই দিনটা একটু আলাদা করে কাটান—স্বামীর প্রশংসায়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত