ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ার নিয়ে গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম
প্রতীকী ছবি

জার্মান গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, পশ্চিমাদের কাছে জনপ্রিয় পানীয় বিয়ার শুধু বিনোদনের জন্য নয়— এতে কিছু পুষ্টিগুণও থাকতে পারে। বিশেষ করে ভিটামিন বি৬- এর একটি সম্ভাব্য উৎস এই পানীয়।

আমেরিকান কেমিক্যাল সোসাইটির ‘জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’-তে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক ট্যাবলয়েড ডেইলি মেইল জানায়, গবেষকেরা জার্মানির সুপারমার্কেট থেকে ৬৫ ধরনের বিয়ার সংগ্রহ করে বিশ্লেষণ করেন। এতে ল্যাগার, পিলসনার, হুইট বিয়ার, ডার্ক ল্যাগার, এমনকি অ্যালকোহলমুক্ত বিয়ারও অন্তর্ভুক্ত ছিল। তাদের অনুসন্ধানে দেখা যায়, বিয়ারের প্রধান উপাদান যেমন— বার্লি, গম ও ব্রুয়ার্স ইস্টে প্রাকৃতিকভাবে ভিটামিন বি৬ থাকে। এই ভিটামিন শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এটি খাদ্য থেকে শক্তি আহরণ, সঞ্চয় এবং লোহিত রক্তকণিকার মাধ্যমে অক্সিজেন পরিবহনে সহায়তা করে।

তবে গবেষণার এই ফলাফলকে অ্যালকোহল পানের পক্ষে উৎসাহ হিসেবে দেখার সুযোগ কম। কারণ, অ্যালকোহলমুক্ত বিয়ারেও প্রায় একই পরিমাণ ভিটামিন বি৬ পাওয়া গেছে। ফলে স্বাস্থ্যঝুঁকি ছাড়াই এই পুষ্টিগুণ গ্রহণ সম্ভব।

বিভিন্ন ধরনের বিয়ারের মধ্যে ভিটামিন বি৬-এর পরিমাণে পার্থক্য দেখা গেছে। সবচেয়ে বেশি পাওয়া গেছে বক বিয়ারে, যেখানে প্রতি লিটারে প্রায় ৮০৮ মাইক্রোগ্রাম ভিটামিন বি৬ রয়েছে। এরপর রয়েছে ডার্ক ল্যাগার, আনফিল্টারড ল্যাগার, সাধারণ ল্যাগার ও পিলসনার— এসবেও ৫০০ মাইক্রোগ্রামের বেশি ভিটামিন বি৬ পাওয়া গেছে। অ্যালকোহলমুক্ত ল্যাগার ও হুইট বিয়ারে এই পরিমাণ কিছুটা কম, আর সবচেয়ে কম পাওয়া গেছে রাইস বিয়ারে।

আরও পড়ুন

স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রায় ১ দশমিক ৪ মিলিগ্রাম এবং নারীর ১ দশমিক ২ মিলিগ্রাম ভিটামিন বি৬ প্রয়োজন। সেই হিসেবে প্রায় দুই লিটার বক বিয়ার পান করলে দৈনিক চাহিদা পূরণ হয়ে যেতে পারে— তবে এতে অ্যালকোহলের পরিমাণও বিবেচনায় রাখতে হবে।

গবেষকেরা উল্লেখ করেছেন, বার্লি থেকে তৈরি বিয়ারে ভিটামিন বি৬-এর পরিমাণ বেশি থাকে এবং অ্যালকোহলমুক্ত বিয়ারও পুষ্টির একটি বিকল্প উৎস হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কম বা শূন্য অ্যালকোহলযুক্ত বিয়ারের জনপ্রিয়তা বাড়ছে। আর এটি বাড়ছে তরুণদের মধ্যে— যারা স্বাস্থ্য ও সচেতনতার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন থাকে?
রোজ খাচ্ছেন মাল্টিভিটামিন? জানুন সত্যিই কতটা উপকারী
ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টিসমূহ
দিনের কোন সময় সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়?