ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্যালাড স্যান্ডউইচ তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যকর ও সুস্বাদু নাস্তা তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন স্যালাড স্যান্ডউইচ। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে স্যালাড তৈরি করে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। সেইসঙ্গে আরও প্রয়োজন হবে কয়েক স্লাইস পাউরুটির। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

পাউরুটি- ৬ স্লাইস

বাটার- ৩ টেবিল চামচ

টমেটো সস- ৩ টেবিল চামচ

শসা- ১টি

টমেটো- ২টি

পেঁয়াজ- ১টি

কাঁচা মরিচ- ২টি

লবণ- স্বাদ মতো

গোল মরিচ গুঁড়া- সামান্য।

যেভাবে তৈরি করবেন

শসা, টমেটো, পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিন। এবার স্বাদমতো লবণ ও সামান্য গোল মরিচ গুঁড়া দিয়ে মেখে স্যালাড তৈরি করে নিন। রুটির পিসগুলো তাওয়ায় সেঁকে কোনাকুনি করে কেটে দুই ভাগ করে নিন। এবার প্রতি পিস পাউরুটির স্লাইসে বাটার সমান‌ ভাবে লাগিয়ে নিয়ে তার উপরে টমেটো সস লাগিয়ে নিন। এবার তৈরি করে রাখা স্যালাড পরিমাণমতো দিয়ে উপরে আরেক স্লাইস পাউরুটি দিয়ে ঢেকে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু স্যালাড স্যান্ডউইচ।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী