ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সন্তান নেওয়া নিয়ে সামাজিক চাপে ভুগছেন? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত

জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি—সন্তান নেবেন, নাকি নেবেন না? অনেকেই মনে করেন, এই প্রশ্নের উত্তর নাকি নিজে থেকেই জানা থাকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক নারী-পুরুষই এই সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন দোটানায় ভোগেন।

ত্রিশের কোঠায় পৌঁছালে এই প্রশ্ন যেন আরও জোরালো হয়ে ওঠে। সময় ফুরিয়ে যাওয়ার ভয়, সমাজের চাপ, আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে বিষয়টি হয়ে ওঠে আরও জটিল। কেউ কেউ ছোটবেলা থেকেই সিদ্ধান্তে স্থির থাকেন। কিন্তু অনেকেই শেষ পর্যন্ত নিশ্চিত হতে পারেন না।

বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বিধা বা অনিশ্চয়তা একেবারেই স্বাভাবিক। বরং নিজের মনে প্রশ্ন তোলা এবং তা নিয়ে ভাবা—এটাই সঠিক পথ। কারণ সন্তান নেওয়া বা না নেওয়া—দুটিই গভীর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা অন্যের কথা শুনে নয়, নিজের ইচ্ছা ও বাস্তবতা বুঝেই নেওয়া উচিত।

আরও পড়ুন

অনেক সময় মানুষ মনে করে, যদি সন্তান না নেওয়া হয়, তাহলে জীবনে শূন্যতা তৈরি হবে। আবার কেউ ভাবেন, সন্তান নিলে নিজের স্বাধীনতা কমে যাবে। এই দুই দিকের টানাপোড়েনই তৈরি করে মানসিক চাপ।

অন্যদিকে, বর্তমান বিশ্বের নানা বাস্তবতাও এই সিদ্ধান্তকে প্রভাবিত করছে। বাড়তি খরচ, ভবিষ্যতের অনিশ্চয়তা, পরিবেশের পরিবর্তন। এসব বিষয় অনেককে ভাবিয়ে তুলছে। ফলে কেউ কেউ সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। আবার কেউ একেবারেই সন্তান না নেওয়ার দিকেই ঝুঁকছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, ভয় বা চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বরং নিজের চাওয়া-পাওয়া, জীবনের লক্ষ্য, আর মানসিক প্রস্তুতি—এসব বিষয় ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সিদ্ধান্তই পুরোপুরি ভুল বা সঠিক নয়। সন্তান নিলেও জীবনে আফসোস থাকতে পারে, আবার না নিলেও মনে হতে পারে যদি নিতাম। তাই মূল বিষয় হলো, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট থাকা।

বিশেষজ্ঞরা বলছেন, নিজের ভেতরের ভয়, আশা আর চাহিদাগুলো বুঝে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোসের সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারণ তখন সেই সিদ্ধান্ত হয় নিজের সত্যিকারের অনুভূতি থেকে নেওয়া।

শেষ পর্যন্ত, সন্তান নেওয়া বা না নেওয়া—এটি কোনো বাধ্যবাধকতা নয়। বরং একটি ব্যক্তিগত পথ। আর সেই পথ বেছে নেওয়ার আগে নিজেকে ভালোভাবে জানা, এটাই সবচেয়ে জরুরি।

সূত্র: দ্য গার্ডিয়ান


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
একসঙ্গে তিন সন্তানের জন্ম, চরম দুশ্চিন্তায় কল্পনা বেগম
সন্তানের আশায় আইভিএফ চিকিৎসা শুরুর আগে জেনে নিন জরুরি তথ্য
১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার তার