ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গোপন কথা চেপে রাখাতে বাড়ছে মানসিক চাপ? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

কারও বলা কাউকে বলো না কথাটা শুনে অনেক সময় আনন্দ লাগে। কিন্তু সেই গোপন কথা মনে ধরে রাখাই হয়ে উঠতে পারে মানসিক চাপের বড় কারণ। আর এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

মনোবিজ্ঞানীদের মতে, গোপন কথা শুধু অন্যের কাছ থেকে লুকানো নয়, বরং নিজে নিজেই সেই বিষয়টি নিয়ে বারবার ভাবা। এটাই মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। অনেক সময় আমরা বিষয়টি ভুলে যেতে চাই। কিন্তু তা হঠাৎ করেই মাথায় চলে আসে। এতে মন খারাপ, উদ্বেগ আর চাপ বাড়তে থাকে।

গবেষণায় দেখা গেছে, একজন মানুষ গড়ে প্রায় ১৩ ধরনের গোপন বিষয় নিজের মধ্যে ধরে রাখেন। এর মধ্যে কিছু এমন থাকে, যা তিনি কখনোই কাউকে বলেন না। মিথ্যা বলা, অর্থ সংক্রান্ত বিষয়, সম্পর্কের টানাপোড়েন—এ ধরনের গোপন কথাই বেশি দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, গোপন কথা লুকিয়ে রাখলে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করে—যদি কেউ জেনে যায়। এই ভয়, দুশ্চিন্তা আর অপরাধবোধ একসঙ্গে মিলে মানসিক চাপ বাড়ায়। এমনকি দীর্ঘদিন এভাবে চললে সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। ফলে মানুষ নিজেকে একা মনে করতে শুরু করে।

আরও পড়ুন

তবে সব গোপন কথা খারাপ নয়। অনেক সময় নিজের বা অন্যের সুরক্ষা, সম্মান বা সম্পর্ক বাঁচানোর জন্যও কিছু বিষয় গোপন রাখা প্রয়োজন। আবার কিছু ক্ষেত্রে গোপন কথা ভাগাভাগি করলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে।

তবে কাকে, কখন এবং কীভাবে বলা হচ্ছে—এটিও খুব গুরুত্বপূর্ণ। ভুল মানুষের কাছে গোপন কথা বললে তা আরও সমস্যার সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, যদি কোনো গোপন বিষয় নিয়ে খুব বেশি কষ্ট হয়, তাহলে বিশ্বাসযোগ্য কাউকে নিজের অনুভূতির কথা বলা যেতে পারে। এমনকি সরাসরি বিষয়টি না বলেও নিজের অনুভূতি ভাগ করা সম্ভব।

আরেকটি উপায় হলো, নিজের ভাবনাকে নতুনভাবে দেখা। কেন এই গোপন বিষয়টি রাখা জরুরি, তা বোঝার চেষ্টা করলে মানসিক চাপ অনেকটাই কমে যেতে পারে।

সবচেয়ে বড় কথা, নিজের ওপর অযথা দোষ চাপানো বা লজ্জা পাওয়ার কিছু নেই। অনেক সময় গোপন কথা রাখা জীবনেরই একটি অংশ। তবে সেটি যেন আপনার মানসিক শান্তি কেড়ে না নেয়, সেদিকেই নজর রাখা জরুরি।

সূত্র: দ্য গার্ডিয়ান


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ
ফুলের সুবাসেই কমবে মানসিক চাপ
দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করবেন