ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা দিলো এই বিরল বন্য কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বিরল প্রজাতির বন্য কুকুর বুশ ডগের উপস্থিতি শনাক্ত হয়েছে ২৫ বছরে মাত্র ১২ বার। সাতটি দেশের ৯৭টি এলাকায় ৬ হাজার ৭৫৬টি ট্রেইল ক্যামেরা বসিয়ে দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর এ তথ্য পেয়েছেন গবেষকরা।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) বিজ্ঞানীদের পরিচালিত গবেষণাটি Canid Biology & Conservation সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে ৬ লাখ ১১ হাজার ১৫৯ রাতের ক্যামেরা পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করা হয়। এসব পর্যবেক্ষণে ১২টি ঘটনায় মোট ১৪টি বুশ ডগ শনাক্ত হয়েছে।

বুশ ডগ ছোট আকারের মাংসাশী বন্য কুকুর। মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী প্রাণীটির কাঁধ পর্যন্ত উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার এবং ওজন ৫ থেকে ৭ কেজি। ২০১১ সাল থেকে প্রাণীটি ‘বিপন্নতার কাছাকাছি’ (Near Threatened) হিসেবে তালিকাভুক্ত।

গবেষণায় প্যারাগুয়ে, পেরু ও ভেনেজুয়েলায় বুশ ডগের উপস্থিতি শনাক্ত হয়নি। প্রাণীটির ছবি পাওয়া গেছে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া ও ইকুয়েডলে।

একই ক্যামেরায় শনাক্ত হওয়া অন্যান্য প্রাণীর তুলনায় বুশ ডগের উপস্থিতি ছিল অনেক কম। ছোট কানওয়ালা বন্য কুকুরের তুলনায় ৫০ গুণ, ওসেলটের তুলনায় প্রায় ২৮০ গুণ এবং জাগুয়ারের তুলনায় ১০০ গুণ কম ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীটি।

গবেষণার সহলেখক ও ডব্লিউসিএসের জীববিজ্ঞানী মারিয়া এস্তেলা ভিসকারা বলেন, হাজার হাজার ক্যামেরায় ২৫ বছর ধরে অসংখ্য বন্যপ্রাণীর ছবি পাওয়া গেলেও বুশ ডগের উপস্থিতি ছিল হাতেগোনা। এ বিরলতা প্রাণীটির আবাসস্থল বিচ্ছিন্ন বা বিঘ্নিত হলে জনসংখ্যা কতটা ঝুঁকিতে পড়তে পারে, তা নির্দেশ করে।

গবেষকদের অনুমান, আমাজন বনাঞ্চলে প্রতি ৩৫০ বর্গকিলোমিটারে গড়ে একটি বুশ ডগ রয়েছে। বন ধ্বংস ও আবাসস্থল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দাবানল, সড়ক নির্মাণ, নিধন এবং গৃহপালিত কুকুর থেকে ছড়ানো রোগ প্রাণীটির অস্তিত্বের জন্য বড় হুমকি। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত।
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া
যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা সালভাদরের নাগরিক কিলমার আব্রেগো গার্সিয়া দেশটি ছেড়ে স্পেনে গেছেন। 
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া
রাডার বিকল, শিকাগো বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে মাটিতে থাকা উড়োজাহাজ শনাক্তের রাডার ব্যবস্থা বিকল হওয়ায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
রাডার বিকল, শিকাগো বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস।
কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান
আরও পড়ুন
রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের