ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অফিসে বসেই বাড়ছে মেদ? জানুন কমানোর কৌশল 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

সারাদিন অফিসে বসে কাজ, সঙ্গে ফাঁকে ফাঁকে চা-বিস্কুট আর ভাজাভুজি—এই অভ্যাসেই অজান্তে বাড়ছে শরীরের মেদ। অনেকেই নিয়ম করে বাসার খাবার খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দুপুরের খাবার নয়, কাজের ফাঁকে কী খাচ্ছেন সেটাও খুব জরুরি।

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে। এর সঙ্গে যোগ হয় অস্বাস্থ্যকর হালকা খাবার। ফলে পেট ও কোমরের মেদ দ্রুত বাড়ে। তবে খাবারে সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, অফিসে বারবার দুধ-চিনি দেওয়া চা বা কফি খাওয়ার বদলে চিনি ছাড়া চা, সবুজ চা বা কালো কফি খাওয়া ভালো। এতে শরীরে অতিরিক্ত চিনি জমে না।

কাজের ফাঁকে বিস্কুট, কেক বা ভাজাপোড়া না খেয়ে বাদাম, খেজুর, কিশমিশ কিংবা সূর্যমুখীর বীজ খেতে পারেন। এসব খাবার পেট ভরিয়ে রাখে, আবার শরীরেও অতিরিক্ত মেদ জমতে দেয় না।

আরও পড়ুন

অনেকে ফলের রস খেতে পছন্দ করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়া বেশি উপকারী। কারণ ফলে আঁশ থাকে। যা হজম ভালো রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিকেলের ক্ষুধায় শিঙাড়া, চপ বা বেগুনি খাওয়ার অভ্যাসও বাড়াচ্ছে ওজন। এর বদলে মুড়ি, চিড়া ভাজা, ছোলা ভাজা বা মাখনা খেতে পারেন। এতে পেটও ভরবে, শরীরও থাকবে হালকা।

এছাড়া টক দইও হতে পারে অফিসের দারুণ একটি খাবার। দুপুরের খাবারের আগে বা পরে টক দই খেলে হজম ভালো থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু খাবার নয়, কাজের ফাঁকে মাঝেমধ্যে হাঁটাচলাও জরুরি। নিয়মিত একটু সচেতন থাকলেই জিমে না গিয়েও শরীরকে রাখা সম্ভব ছিপছিপে ও সুস্থ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
জুরাইনে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা কখন, কোথায়