ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এনার্জি বাড়াতে কফি খাওয়ার সঠিক সময়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত

এক কাপ কফি অনেকেরই দিনের শুরুটা সহজ করে দেয়। এর স্বাদ যেমন আরাম দেয়, তেমনি এতে থাকা উপাদান শরীরকে দ্রুত চাঙা করে ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের মতে, কফির উপকার সবচেয়ে বেশি পাওয়া যায় সঠিক সময়ে খেলে।

গবেষণা বলছে, কফি খাওয়ার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে এর প্রভাব শুরু হয় এবং ১ থেকে ২ ঘণ্টার মধ্যে তা সবচেয়ে বেশি কার্যকর থাকে। তাই যখন এনার্জি দরকার, তার একটু আগে কফি খাওয়াই সবচেয়ে উপকারী।

অনেকেই সকালে ঘুম থেকে উঠে কফি খান। তবে খুব সকালে কফি খেলে শরীরের হরমোনের ওপর প্রভাব পড়ে। এমন ধারণা থাকলেও বিশেষজ্ঞদের মতে, এর শক্ত প্রমাণ নেই। নিয়মিত কফি খাওয়ার অভ্যাস থাকলে সাধারণত সমস্যা হয় না।

আরও পড়ুন

তবে যারা ভালো ঘুমিয়ে থাকেন, তারা দিনের একটু পরে কফি খেলে বেশি উপকার পান। আবার রাতে ঘুম ঠিক না হলে সকালে কফি শরীর দ্রুত সচল করতে সাহায্য করে।

ব্যায়ামের আগে কফি খাওয়াও উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের ৩০ থেকে ৬০ মিনিট আগে কফি খেলে শরীরের সহনশীলতা বাড়ে এবং পারফরম্যান্স ভালো হয়।

তবে অতিরিক্ত কফি খাওয়া ঠিক নয়। দিনে ২ থেকে ৩ কাপের বেশি কফি খেলে ঘুমের সমস্যা, অস্থিরতা বা নার্ভাসনেস দেখা দিতে পারে। এছাড়া বেশি কফি খেলে শরীর ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যায়, ফলে আগের মতো এনার্জিও পাওয়া যায় না।

বিশেষজ্ঞরা আরও বলেন, শুধু কফির ওপর নির্ভর না করে ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার ও পর্যাপ্ত পানি পান করাই সারাদিন এনার্জি ধরে রাখার আসল চাবিকাঠি।

কফি এনার্জি দেয় ঠিকই, তবে সঠিক সময়ে খেলে এর উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
আজ আন্তর্জাতিক কফি দিবস: দেশের পাহাড়ে কফির নতুন গল্প 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি