ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বারবার খাবার গরমেই ডেকে আনছেন বিপদ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

আমাদের অনেকেরই অভ্যাস, একবার রান্না করা খাবার বারবার গরম করে খাওয়া। ব্যস্ত জীবনে সময় বাঁচাতে এটি সহজ সমাধান মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি দশজনের একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষ।

বারবার গরম খাবারে কী সমস্যা হয়?

বিশেষজ্ঞদের মতে, খাবার বারবার গরম করলে তিনটি বড় ক্ষতি হয়—

১. খাবারের পুষ্টিগুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়
২. ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে
৩. কিছু ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বিষাক্ত উপাদান তৈরি হতে পারে

এর ফলে দেখা দিতে পারে পেটের অসুখ, ডায়রিয়া, বদহজম এমনকি দীর্ঘমেয়াদে আরও গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

পুষ্টিবিদদের মতে, ফ্রিজে রাখা খাবার বারবার বের করে গরম করার অভ্যাস সবচেয়ে বিপজ্জনক। কারণ এতে খাবারের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি জীবাণু সহজেই বাড়তে পারে।

ফ্রিজে খাবার রাখার নিয়ম

বিশেষজ্ঞরা বলছেন, রান্না করা খাবার দুই ঘণ্টার মধ্যে ঠান্ডা করে ফ্রিজে রাখা উচিত। তবে দীর্ঘদিন রাখা ঠিক নয়। সাধারণভাবে দুই দিনের বেশি খাবার সংরক্ষণ না করাই ভালো। ফ্রিজ বন্ধ থাকলে বা বিদ্যুৎ সমস্যা হলে খাবারে জীবাণু জন্মানোর ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ফ্রিজে রাখা মানেই খাবার নিরাপদ, এমন ধারণা ভুল।

আরও পড়ুন

রান্না ও সংরক্ষণে সতর্কতা

নিরাপদ খাবারের জন্য কিছু নিয়ম মানা জরুরি—

  • কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা
  • পরিষ্কার পরিবেশে রান্না করা
  • পর্যাপ্ত তাপমাত্রায় ভালোভাবে রান্না করা
  • নিরাপদ পানি ও তাজা উপকরণ ব্যবহার করা

মাংস, ডিম বা মাছ অন্তত উচ্চ তাপমাত্রায় রান্না করা উচিত, যাতে জীবাণু ধ্বংস হয়।

প্লাস্টিক ও পলিথিনে গরম খাবার নয়

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গরম খাবার বা পানীয় প্লাস্টিক বা পলিথিনে রাখা উচিত নয়। এতে ক্ষতিকর রাসায়নিক উপাদান তৈরি হতে পারে, যা শরীরের হরমোন ও মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে।

ঘর থেকেই শুরু নিরাপদ খাবার

বিশেষজ্ঞদের মতে, নিরাপদ খাবারের প্রথম ধাপ হলো নিজের ঘর। খাবার সংরক্ষণ, রান্না ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা—সবকিছুতেই সচেতনতা জরুরি।

পরিবারে নিরাপদ খাবার নিশ্চিত হলে শিশুদের স্বাস্থ্য ভালো থাকে, কর্মক্ষমতা বাড়ে এবং অসুস্থতার ঝুঁকি কমে যায়।

নিরাপদ খাবার শুধু স্বাস্থ্য নয়, জীবনের মানও উন্নত করে। তাই অভ্যাস বদলানো জরুরি। বারবার গরম খাবারের বদলে সতেজ ও সঠিকভাবে সংরক্ষিত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললেই অনেক রোগ থেকে সহজেই বাঁচা সম্ভব।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
পেট ভরা থাকলেও কেন বারবার খেতে ইচ্ছে হয়?