ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিম-চন্দন-হলুদ-চিরতা: আয়ুর্বেদ চিকিৎসায় কেন ফিরছে মানুষের ভরসা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

হলুদ দিয়ে রান্না, পেট ভালো রাখতে চিরতার রস, ত্বকের যত্নে নিম-চন্দন—এসব শুধু ঘরোয়া উপায় নয়, বরং বহু পুরোনো আয়ুর্বেদিক চিকিৎসার অংশ। আধুনিক চিকিৎসার ভিড়েও আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে এই প্রাচীন পদ্ধতি।

বিশেষজ্ঞদের মতে, আয়ুর্বেদ শুধু রোগ সারানোর চিকিৎসা নয়, বরং শরীর, মন ও জীবনযাত্রার ভারসাম্য ঠিক রাখার একটি পদ্ধতি। প্রায় ৫ হাজার বছরের পুরোনো এই চিকিৎসার উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এখনো এর ব্যাপক প্রচলন রয়েছে।

কীভাবে কাজ করে আয়ুর্বেদ

আয়ুর্বেদের মূল ধারণা হলো শরীর, মন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এই ভারসাম্য নষ্ট হলেই রোগ তৈরি হয়। তাই চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাপন, ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হয়।

এই চিকিৎসায় বিভিন্ন গাছগাছড়া, শেকড়, পাতা, ফুল ও ভেষজ উপাদান ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। পাশাপাশি যোগব্যায়াম, ধ্যান ও মালিশও চিকিৎসার অংশ হতে পারে।

খাদ্যাভ্যাসেই সবচেয়ে বেশি গুরুত্ব

আয়ুর্বেদে মনে করা হয়, মানুষের সুস্থতার বড় ভিত্তি হলো খাবার। ভুল খাদ্যাভ্যাস শরীরে নানা রোগ তৈরি করে। তাই পরিপাক ভালো রাখা, শরীর পরিষ্কার রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার ওপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন

কেন আবার জনপ্রিয় হচ্ছে

এক সময় জনপ্রিয়তা কমে গেলেও এখন আবার আয়ুর্বেদের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার প্রবণতা বাড়ায় অনেকে ভেষজ চিকিৎসার দিকে ঝুঁকছেন।

বাংলাদেশেও এই চিকিৎসা পদ্ধতির চর্চা বাড়ছে। দেশে আয়ুর্বেদিক কলেজ ও চিকিৎসা প্রতিষ্ঠানও রয়েছে।

সতর্ক থাকার পরামর্শ

বিশেষজ্ঞরা বলছেন, সব ভেষজ ওষুধ সবার জন্য নিরাপদ নাও হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।

প্রাচীন হলেও আয়ুর্বেদ এখনো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। তবে যেকোনো চিকিৎসার মতো এখানেও প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে