ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অ্যাংজাইটি বা উৎকণ্ঠা কী শুধুই ওভারথিঙ্কিং নাকি লুকানো অসুখ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা বাড়লেও এখনো অনেক ভুল ধারণা সমাজে রয়ে গেছে। অ্যাংজাইটি বা উদ্বেগ এবং ‘ডিপ্রেশন’ শব্দগুলো অনেক সময় হালকা করে ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবে এগুলো সাধারণ দুঃখ বা চিন্তার চেয়েও অনেক বেশি জটিল মানসিক অবস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপ শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি শরীরেও প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক রোগের সম্পর্ক নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অ্যাংজাইটি মানে শুধু চিন্তা নয়

অনেকে মনে করেন, অ্যাংজাইটি মানে বেশি চিন্তা করা। কিন্তু বাস্তবে এটি একটি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার সমন্বয়। বুক ধড়ফড় করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, ঘুমের সমস্যা এবং ছোট বিষয়েও অতিরিক্ত ভয় পাওয়া এর লক্ষণ হতে পারে।

অনেকে বুঝতে পারেন সমস্যা গুরুতর নয়, তবুও শরীর ও মন এক ধরনের অস্বস্তিতে থাকে। এই দ্বন্দ্বই অ্যাংজাইটিকে আরও জটিল করে তোলে।

ডিপ্রেশন শুধু দুঃখ নয়

ডিপ্রেশন সবসময় কান্না বা দুঃখের মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় মানুষ সবকিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, আগে যা ভালো লাগত তা অর্থহীন মনে হয়। সারাদিন ক্লান্তি ও অনাগ্রহ কাজ করে। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে গভীর শূন্যতা কাজ করে।

দুর্বলতার সঙ্গে সম্পর্ক নেই

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক সমস্যা কোনো দুর্বলতার পরিচয় নয়। সব ধরনের মানুষই এর শিকার হতে পারেন—চাকরিজীবী, শিক্ষার্থী কিংবা অভিভাবক। সমস্যা স্বীকার করে সাহায্য নেওয়াই আসল শক্তি।

আরও পড়ুন

উপেক্ষা করলে সমস্যা বাড়ে

অনেকেই মনে করেন সময়ের সঙ্গে মানসিক চাপ কমে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা উপেক্ষা করলে তা আরও জটিল হতে পারে। তাই প্রয়োজন হলে কথা বলা ও পরামর্শ নেওয়া জরুরি।

কথা বলা ক্ষতি নয়, উপকার

অনেকের ধারণা, নিজের কথা বললে সমস্যা বাড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন উল্টোটা। অনুভূতি চেপে রাখলে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ে। বিশ্বস্ত কারও সঙ্গে কথা বললে অনেকটাই স্বস্তি পাওয়া যায়।

মানসিক স্বাস্থ্য অবহেলার বিষয় নয়। অ্যাংজাইটি ও ডিপ্রেশনকে হালকাভাবে না নিয়ে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সাহায্য নিলে শারীরিক ও মানসিক দুই দিকেই সুস্থ থাকা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে