ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ডিমের সঙ্গে যেসব খাবার ভুলেও খাবেন না

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর ফ্যাট। একটি ডিম থেকে প্রায় ৭৮ ক্যালোরি শক্তি এবং ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়। তাই সকালের নাশতায় ডিম অনেকেরই পছন্দের খাবার।

তবে পুষ্টিবিদদের মতে, ডিমের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা বা পুষ্টি শোষণে বাধা তৈরি হতে পারে। জেনে নেওয়া যাক, ডিম খাওয়ার পর কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো।

কলা

সকালের নাশতায় ডিম, কলা ও পাউরুটি অনেকের নিয়মিত খাবার। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ডিম ও কলা একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে। ডিমের প্রোটিন এবং কলার পটাশিয়াম একসঙ্গে হজম করতে পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই ডিম খাওয়ার পর কিছু সময় বিরতি দিয়ে কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

পনির

ডিম ও পনির দুটিই উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। পনিরে ফ্যাটের পরিমাণও তুলনামূলক বেশি। ফলে একসঙ্গে খেলে শরীরে অতিরিক্ত প্রোটিন ও ক্যালোরি প্রবেশ করতে পারে। এতে হজমের সমস্যা এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

সয়া দুধ

ডিমের সঙ্গে সয়া দুধ বা অন্য কোনো ধরনের দুধ একসঙ্গে না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এতে থাকা প্রোটিন হজমে বেশি সময় লাগে এবং গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। এছাড়া সয়া দুধে থাকা কিছু যৌগ ডিমের জিঙ্ক ও আয়রনের মতো খনিজ উপাদান শোষণে বাধা দিতে পারে।

মাংস

ডিম ও মাংস উভয়ই উচ্চ প্রোটিনযুক্ত খাবার। তাই একসঙ্গে খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রোটিন গ্রহণ শরীরে ক্যালোরি বাড়িয়ে ওজন বৃদ্ধির কারণও হতে পারে। অনেকেই একসঙ্গে ডিম, মাছ ও মাংস খান, তবে এ অভ্যাস স্বাস্থ্যকর নয় বলে মত দিয়েছেন পুষ্টিবিদরা।

চা

চায়ের সঙ্গে ডিমভাজা অনেকেরই প্রিয়। তবে ‘জার্নাল অব নিউট্রিশন’এ প্রকাশিত এক তথ্যে বলা হয়েছে, ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করলে চায়ের ট্যানিন ডিমের প্রোটিন ও আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, তাদের জন্য এটি বেশি ক্ষতিকর হতে পারে। তাই চা ও ডিম খাওয়ার মধ্যে অন্তত দেড় ঘণ্টা বিরতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আয়রন সাপ্লিমেন্ট

বিশেষজ্ঞদের মতে, ডিম খাওয়ার পরপরই আয়রন বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। কারণ ডিমে থাকা ক্যালশিয়াম এসব উপাদানের শোষণে বাধা সৃষ্টি করতে পারে। এতে ওষুধ বা সাপ্লিমেন্টের কার্যকারিতা কমে যেতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
‘মানসিক চাপ, স্থূলতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে বাকৃবিতে বিনামূল্যে ৩৫০০ ডিম বিতরণ
বিশ্ব ডিম দিবস আজ