ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান পেঁয়াজ শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণই বাড়ায় না, নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস শরীরের জন্যও নানা ধরনের উপকার বয়ে আনতে পারে। এতে থাকা ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ গ্রাম কাঁচা পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যসম্মত। এ পরিমাণ কাঁচা পেঁয়াজ দীর্ঘমেয়াদে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম কাঁচা পেঁয়াজে প্রায় ৪০ ক্যালোরি শক্তি, ৯.৩৪ গ্রাম কার্বোহাইড্রেট, ১.১ গ্রাম প্রোটিন, ১.৭ গ্রাম খাদ্যআঁশ এবং ৭.৪ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। পাশাপাশি এতে রয়েছে কোয়ারসেটিন, ফ্ল্যাভোনয়েড, অ্যান্থোসায়ানিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।

বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা পেঁয়াজে থাকা ভিটামিন সি ও কোয়ারসেটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। ফলে ঠান্ডা, ফ্লু এবং বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে শরীর সহজে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

এ ছাড়া পেঁয়াজে থাকা সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের ক্ষতিকর কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং উপকারী কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সহায়তা করতে পারে। এতে হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমার সম্ভাবনা থাকে। একই সঙ্গে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখে।

গবেষণায় আরও দেখা গেছে, পেঁয়াজের কোয়ারসেটিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। এর ফলে কোলন, স্তন ও প্রোস্টেট ক্যানসারসহ কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

হজমের ক্ষেত্রেও কাঁচা পেঁয়াজ বেশ উপকারী। এতে থাকা খাদ্যআঁশ ও প্রিবায়োটিক উপাদান অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা হজমশক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে।

তবে বিশেষজ্ঞদের পরামর্শ, অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে কিছু মানুষের গ্যাস, অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরের সহনশীলতা অনুযায়ী পরিমিত পরিমাণে কাঁচা পেঁয়াজ খাদ্যতালিকায় রাখা উচিত।

আরও পড়ুন

কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে, তবে এটি কোনো রোগের ওষুধ বা চিকিৎসার বিকল্প নয়। নির্দিষ্ট স্বাস্থ্যসমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস নির্ধারণ করা উচিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশার কামড়েই ডেঙ্গু হয়।
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
আরও পড়ুন
পটল না খেলে যেসব পুষ্টিগুণ থেকে হবেন বঞ্চিত 
প্রতিদিন অল্প ব্যায়ামেই মিলতে পারে ৭ চমকপ্রদ স্বাস্থ্য উপকার 
এক চিমটি মৌরি বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য
তরমুজের খোসার উপকারিতা জানলে অবাক হবেন