ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত

আজকের দ্রুত পরিবর্তনশীল জীবনে সন্তানের মানসিক শক্তি, আত্মবিশ্বাস ও সহনশীলতা গড়ে তোলা অভিভাবকদের জন্য বড় একটি দায়িত্ব। শুধু পড়াশোনা বা প্রযুক্তিগত দক্ষতা নয়, জীবনের চাপ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতাও সমানভাবে জরুরি। বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই কিছু অভ্যাস গড়ে তুললে শিশুরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমেই শিশুকে আবেগ চিনতে ও প্রকাশ করতে শেখানো জরুরি। দুঃখ, ভয়, রাগ বা হতাশার মতো অনুভূতিগুলো চেপে না রেখে কীভাবে প্রকাশ করতে হয়, তা শৈশব থেকেই শেখাতে হবে। এতে ভবিষ্যতে তারা মানসিকভাবে ভেঙে পড়ার ঝুঁকি কমে যায়।

এছাড়া শিশুকে নিজেকে শান্ত রাখার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে হবে। বাবা-মায়ের আচরণই এখানে বড় ভূমিকা রাখে। অভিভাবকেরা কীভাবে চাপ সামলাচ্ছেন, তা দেখেই শিশুরা শেখে।

সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী দায়িত্ব দিলে শিশু নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখে এবং ভয় না পেয়ে সমস্যার মুখোমুখি হতে পারে।

আরও পড়ুন

ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে এবং সে ভবিষ্যতে আরও দৃঢ় হয়।

নিয়মিত রুটিন মেনে চলাও মানসিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তবে মাঝে মাঝে পরিবর্তনের মাধ্যমে শিশুকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা শেখানো উচিত।

শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার ও খেলাধুলার পাশাপাশি মানসিক চাপ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

সবশেষে, সন্তানের পাশে বন্ধুর মতো থাকা অত্যন্ত জরুরি। অতিরিক্ত শাসন বা চাপ নয়, বরং তার কথা শোনা ও বোঝার মাধ্যমে একটি নিরাপদ মানসিক পরিবেশ তৈরি করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসগুলো ছোটবেলা থেকেই গড়ে তুললে শিশু ভবিষ্যতে আত্মবিশ্বাসী, সহনশীল এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে উঠবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
‘কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না’
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...