ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছারপোকায় অতিষ্ঠ জীবন থেকে রক্ষা পেতে যা করবেন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৫৪ এএম
ছারপোকা ঘরে ঢুকলেই বিপদ, জানুন বাঁচার সহজ উপায় । ছবি: সংগৃহীত

একটা ছোট্ট পোকা, আকারে প্রায় চালের দানার চেয়েও ছোট। চোখে সহজে ধরা পড়ে না। কিন্তু এই ছারপোকাই ঘুমের শান্তি কাড়তে পারে, ছড়িয়ে দিতে পারে অস্বস্তি আর আতঙ্ক।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছারপোকার উপদ্রব নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। গণপরিবহন থেকে শুরু করে আবাসিক এলাকা—সব জায়গাতেই এর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ে। এমনকি আসন্ন বড় আন্তর্জাতিক আয়োজনকে ঘিরেও নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন ওঠে।

বাংলাদেশেও এই ছোট্ট পোকাটি নতুন কিছু নয়। বিশেষ করে ছাত্রাবাস ও পুরনো বাড়িতে এর উপদ্রব নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে অনেকেরই।

ছারপোকা আসলে দেখতে কেমন?

ছারপোকা খুবই ছোট, ডিম্বাকৃতির ও পাখাবিহীন পোকা। সাধারণত কালচে লাল, বাদামি বা হলুদাভ রঙের হয়। এদের ছয়টি পা থাকে। রাতের বেলায় সক্রিয় হয়ে মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে।

বিশ্বে এর ৯০টিরও বেশি প্রজাতি থাকলেও সবচেয়ে পরিচিত প্রজাতিটি মানুষের বসবাসের জায়গায় সহজেই মানিয়ে নিতে পারে।

কোথায় লুকিয়ে থাকে এই পোকা?

নাম শুনে মনে হতে পারে এটি শুধু বিছানায় থাকে, কিন্তু বাস্তবে বিষয়টি আরও বিস্তৃত।

ছারপোকা লুকিয়ে থাকতে পারে—

  • বিছানার গদি ও চাদরে
  • খাটের ফ্রেমে
  • সোফা ও চেয়ারে
  • দেয়ালের ফাঁকে
  • জামাকাপড় ও লাগেজে

এমনকি পরিচ্ছন্ন ও উন্নতমানের হোটেলেও এর উপস্থিতি পাওয়া সম্ভব।

আরও পড়ুন

ছারপোকার কামড় কীভাবে চিনবেন?

অনেক সময় কামড় টেরই পাওয়া যায় না। তবে কিছু লক্ষণ থাকে—

  • ত্বকে সারিবদ্ধভাবে লাল দাগ
  • তীব্র চুলকানি বা জ্বালা
  • বিছানায় ছোট রক্তের দাগ
  • গাঢ় বাদামি দাগ (পোকাটির বর্জ্য)

কামড়ালে ভয় নেই, তবে সতর্ক থাকুন

সাধারণত ছারপোকার কামড়ে বড় কোনো রোগ ছড়ায় না। তবে অ্যালার্জি, চুলকানি ও ঘুমের সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে চর্মরোগও দেখা দিতে পারে।

কামড়ালে করণীয়—

  • আক্রান্ত স্থান পরিষ্কার রাখা
  • ঠান্ডা কাপড় ব্যবহার করা
  • না চুলকানো
  • প্রয়োজনে অ্যান্টিসেপটিক ব্যবহার করা

কীভাবে মুক্তি পাবেন ছারপোকা থেকে?

এই পোকা দূর করা সহজ নয়, তবে কিছু নিয়ম মানলে নিয়ন্ত্রণ সম্ভব—

  • বিছানার চাদর ও কাপড় গরম পানিতে ধোয়া
  • উচ্চ তাপে শুকানো
  • ব্যবহৃত আসবাব ভালোভাবে পরীক্ষা করা
  • ঘর নিয়মিত পরিষ্কার রাখা
  • প্রয়োজন হলে পোকা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া

ছারপোকা দেখতে ছোট হলেও অবহেলা করলে এটি বড় সমস্যায় পরিণত হতে পারে। সচেতন থাকাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। ঘর, বিছানা ও লাগেজ নিয়মিত পরীক্ষা করলেই অনেকটা ঝুঁকি কমানো সম্ভব।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার খবর