ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাত্র ১০ মিনিটেই দূর হবে ফাটা গোড়ালি, থাকবে না পায়ের দুর্গন্ধও

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:১৮ এএম
মাত্র ১০ মিনিটেই দূর হবে ফাটা গোড়ালি, থাকবে না পায়ের দুর্গন্ধও । ছবি: সংগৃহীত

পায়ের যত্নে অনেকেই অবহেলা করেন। ফলে ফাটা গোড়ালি, পায়ের দুর্গন্ধ, চুলকানি কিংবা ছত্রাকজনিত নানা সমস্যা দেখা দেয়। শুধু সাবান বা শ্যাম্পু দিয়ে পা ধুলেই সব সময় এসব সমস্যা দূর হয় না। তবে ঘরেই খুব সহজ একটি উপায়ে পায়ের যত্ন নেওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, আপেলের ভিনিগার মেশানো কুসুম গরম জলে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখলে পায়ের ত্বকের নানা সমস্যা কমতে পারে। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে পা পরিষ্কার ও সতেজ থাকে।

যেভাবে ব্যবহার করবেন

একটি বড় গামলা বা বালতিতে কুসুম গরম জল নিন। এর সঙ্গে এক কাপ আপেলের ভিনিগার মিশিয়ে দিন। এরপর ২ থেকে ৩ ফোঁটা ল্যাভেন্ডার তেল বা চা গাছের তেল যোগ করুন।

এরপর দুই পা ১০ থেকে ১৫ মিনিট ওই জলে ডুবিয়ে রাখুন। চাইলে কয়েক টুকরো লেবু দিয়ে পায়ের আঙুল ও গোড়ালি আলতো করে ঘষে নিতে পারেন। পরে পরিষ্কার জল দিয়ে পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সপ্তাহে ৩ থেকে ৪ বার এভাবে পায়ের যত্ন নিলে ভালো ফল পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

যেসব উপকার মিলতে পারে:

পায়ের দুর্গন্ধ কমাতে সাহায্য করে

ভিনিগারে থাকা জীবাণুনাশক উপাদান দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু কমাতে সহায়তা করে। যাদের জুতা বা মোজা পরলে পায়ে দুর্গন্ধ হয়, তাদের জন্য এটি উপকারী হতে পারে।

ফাটা গোড়ালি দূরে রাখতে সহায়ক

ভিনিগারের প্রাকৃতিক অম্লীয় উপাদান পায়ের মৃত কোষ ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ফলে গোড়ালি নরম থাকে এবং ফেটে যাওয়ার ঝুঁকি কমে।

চর্মরোগের ঝুঁকি কমাতে পারে

পায়ের আঙুলের ফাঁকে ছত্রাকের সংক্রমণ, চুলকানি বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ভিনিগার মেশানো জলে পা পরিষ্কার করলে এসব সমস্যা এড়ানো সহজ হতে পারে।

বর্ষাকালে পায়ের সংক্রমণ ও দুর্গন্ধের সমস্যা বেশি দেখা যায়। তাই পা পরিষ্কার ও সুস্থ রাখতে এই সহজ ঘরোয়া উপায়টি কাজে লাগাতে পারেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
গরমেও কেন ফাটছে গোড়ালি?