ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কাপড় ধোয়ার এই সহজ টোটকায় জামার রং থাকবে অটুট

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:০৩ এএম
কাপড় ধোয়ার এই সহজ টোটকায় আর উঠবে না জামার রং । ছবি: সংগৃহীত

নতুন বা পুরোনো জামাকাপড় কাচার সময় অনেকেই এক সমস্যায় পড়েন—সাবান পানিতে ধোয়ার পর কাপড় থেকে রং উঠে যায়। এতে পোশাক নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি অন্য কাপড়েও রং লেগে যেতে পারে। তবে এই সমস্যা সহজেই এড়ানো সম্ভব একটি ঘরোয়া উপায় ব্যবহার করে।

জামাকাপড় কাচার সময় পানিতে সামান্য লবণ মিশিয়ে নিলে কাপড় থেকে রং ওঠার সমস্যা অনেকটাই কমে যায়। লবণ কাপড়ের ভেতরে থাকা অতিরিক্ত রং, ময়লা এবং কিছু খনিজ কণাকে আলগা করে দেয়, ফলে ধোয়ার সময় রং সহজে ছড়িয়ে পড়ে না। এতে কাপড়ের আসল রংও অনেকটা অটুট থাকে এবং উজ্জ্বলতা বজায় থাকে।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে জামাকাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে। এরপর অতিরিক্ত পানি নিংড়ে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে তাতে কাপড়গুলো প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সাধারণ নিয়মে কেচে ফেললেই ভালো ফল পাওয়া যায়।

আরও পড়ুন

ওয়াশিং মেশিনে কাচার ক্ষেত্রেও একই উপায় ব্যবহার করা যায়। ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লবণ মিশিয়ে দিলে কাপড় থেকে রং ওঠার সম্ভাবনা কমে যায়। তবে এ ক্ষেত্রে মোটা দানার লবণ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, লবণ শুধু রং ওঠা কমায় না, বরং কাপড় থেকে অতিরিক্ত ময়লা ও সাবানের কণা পরিষ্কার করতেও সাহায্য করে। এতে কাপড় দীর্ঘদিন ভালো থাকে এবং নতুনের মতো জেল্লা বজায় রাখে।

নিয়মিত এই সহজ ঘরোয়া কৌশল ব্যবহার করলে পোশাকের আয়ু বাড়ে এবং রং নষ্ট হওয়ার ঝুঁকিও কমে যায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল