ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি।

গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তার মৃত্যুর পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়। পরে রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তের ভিত্তিতে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির মনোনীত করা হয়।

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত থাকার পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান এবং মুসলমানদের ঈমান-আমল সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় বয়ানের জন্য বিশেষভাবে পরিচিত মাওলানা আহমদ বাটলা। তার বক্তব্যে ঈমান-আমল ঠিক করা, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। মুসলমানদের আল্লাহর দিকে ফিরে আসা এবং নবীদের দাওয়াতি মিশন অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি।

পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৎকালীন আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তার অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তারা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমানকে আমির নির্বাচিত করা হয়। সে সময় মাওলানা আহমদ বাটলাকে নায়েবে আমিরের দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন সেই দায়িত্ব পালনের পর এবার সংগঠনটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি।

২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান বিশেষ গুরুত্ব পেয়েছিল। ইজতেমায় আসরের নামাজের পর প্রথম বয়ান করেন তিনি। এ সময় তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের দাওয়াতি মিশন বাস্তবায়ন এবং আখিরাতে সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত করেন।

মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের মধ্য দিয়ে পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা, দ্বীনি খেদমত এবং রায়বেন্ড মারকাজের সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে মাওলানা আহমদ বাটলার নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির
সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পাকিস্তানের ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার।
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান