ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
পাকিস্তানের তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তাবলিগ জামাতে নতুন আমির নির্বাচিত হওয়ার এই খবর পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তার ইন্তেকালের পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির হিসেবে মনোনীত করা হয়। এর আগে তিনি দীর্ঘদিন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও পরিচিত তিনি।

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত থাকার পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান ও মুসলমানদের আমলি জীবনে পরিবর্তন আনতে কাজ করে আসছেন তিনি। দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায় তার বয়ান ও আলোচনায়।

সাধারণ ও সহজ ভাষায় হৃদয়গ্রাহী বয়ানের জন্যও পরিচিত মাওলানা আহমদ বাটলা। তার বক্তব্যে মুসলমানদের ঈমান-আমল ঠিক করা, আল্লাহর কাছে ফিরে আসা এবং নবীদের দাওয়াতি মিশন অনুসরণ করে জীবন পরিচালনার প্রতি আহ্বান উঠে আসে। রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বিদের মধ্যে দীর্ঘদিনের দ্বীনি খেদমত, সরল জীবনযাপন ও দাওয়াতি মেহনতের কারণে বিশেষ পরিচিতি লাভ করেছেন তিনি।

পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তার অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তারা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শক্রমে মাওলানা নজরুর রহমানকে আমির নির্বাচিত করা হয়। তখন মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব পান। দীর্ঘদিন সেই দায়িত্ব পালন করার পর এবার আমির হিসেবে তার ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো।

২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও বিশেষ গুরুত্ব পেয়েছিল মাওলানা আহমদ বাটলার বয়ান। ইজতেমায় আসরের নামাজের পর প্রথম বয়ান করেন তিনি। ওই বয়ানে তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের মিশন বাস্তবায়ন এবং আখিরাতে সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে মানুষকে দ্বীনের পথে ফিরে আসা এবং নিজেদের জীবন ইসলামের শিক্ষা অনুযায়ী গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা ও রায়বেন্ড মারকাজের সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে মাওলানা আহমদ বাটলার নেতৃত্বে সংগঠনটির দাওয়াতি কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পাকিস্তানের ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার।
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
আরও পড়ুন
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি
অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার