ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অফিসের ডেস্কে গাছ রেখে নিতে পারেন মানসিক প্রশান্তি

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
সংগৃহীত ছবি

অফিসের ব্যস্ততায় এক টানা কাজ করতে করতে অনেক সময় একঘেয়েমি বা ঝিমুনি চলে আসে। আধুনিক কর্মব্যস্ত জীবনে এই মানসিক ক্লান্তি দূর করতে ডেস্কের পাশে রাখা ছোট একটি গাছ হতে পারে দারুণ সমাধান।

সবুজ গাছের দিকে একঝলক তাকালে চোখের আরামের পাশাপাশি মনে প্রশান্তি মেলে, যা কাজের গতি বাড়িয়ে দেয়। তবে সব ধরনের গাছ অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত এবং সীমিত আলো-বাতাসের পরিবেশে টিকে থাকতে পারে না। তাই অফিসের ভেতর রাখার জন্য নির্দিষ্ট কিছু সহনশীল ও দৃষ্টিনন্দন উদ্ভিদ বেছে নেওয়া জরুরি।

অফিস ডেস্কের জন্য সবচেয়ে জনপ্রিয় ও উপযোগী গাছগুলোর মধ্যে অন্যতম হলো মানি প্ল্যান্ট। মাটির পাশাপাশি পানিতেও অনায়াসে বেঁচে থাকতে পারে এই লতানো গাছটি।

গাঢ় সবুজ বা সোনালি রঙের পাতাযুক্ত গোল্ডেন মানি প্ল্যান্ট সিরামিক পাত্রে সাজিয়ে রাখলে ডেস্কের শোভা বহুগুণ বেড়ে যায়। এর পাশাপাশি রিফ্রেশিং লুক পেতে বেছে নিতে পারেন গোলাপি সিঙ্গোনিয়াম বা লাল রঙের উগা অগ্লাওনেমা।

এই গাছগুলোর রঙিন পাতা যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করতে সক্ষম। যারা খুব কম যত্নে দীর্ঘস্থায়ী সৌন্দর্য চান, তাদের জন্য পিস লিলি বা জিজি প্ল্যান্ট আদর্শ। পিস লিলির শুভ্র ফুল এবং মৃদু সুবাস মনকে ফুরফুরে রাখে, আবার জিজি প্ল্যান্ট ঘরকে দূষণমুক্ত ও অ্যালার্জি মুক্ত রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

এই গাছগুলো খুব অল্প আলোতেও দিব্যি টিকে থাকে।

সৌভাগ্য এবং পজিটিভ এনার্জির প্রতীক হিসেবে অনেকেই ডেস্কে লাকি ব্যাম্বু রাখতে পছন্দ করেন। কাঁচের পাত্রে পাথর ও সামান্য পানি দিয়ে সাজানো এই গাছটি ডেস্কের আভিজাত্য বাড়ায়।

চীনা ফাশুংই মতবাদ অনুসারে এই গাছটি সম্মান ও শক্তির প্রতীক। তবে লাকি ব্যাম্বু রাখার ক্ষেত্রে ডেস্কটি জানালার ধারে হওয়া ভালো, কারণ এর কিছুটা প্রাকৃতিক আলো ও বাতাসের প্রয়োজন হয়।

অফিসের গুমোট পরিবেশে প্রকৃতির ছোঁয়া পেতে এবং মানসিক চাপ কমাতে এসব ইনডোর প্ল্যান্ট হতে পারে আপনার প্রতিদিনের কাজের সঙ্গী। অল্প কিছু যত্ন আর সঠিক গাছ নির্বাচনের মাধ্যমে আপনি আপনার একঘেয়ে অফিস ডেস্ককে বদলে দিতে পারেন এক টুকরো প্রশান্তির নীড়ে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আরও পড়ুন
সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ সহজ কৌশল