ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশেষ উপায়ে চোখের যত্ন নিলে সহজে পড়বে না ছানি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ছানি পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এতে চোখের স্বচ্ছ লেন্স ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে এবং রঙিন দৃশ্যও মলিন মনে হয়। বিশেষজ্ঞদের মতে, আগে সাধারণত ৫০–৬০ বছর বয়সের পর ছানি বেশি দেখা গেলেও এখন কম বয়সীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে।

চিকিৎসকদের ভাষায়, চোখের লেন্স একটি স্বচ্ছ প্রোটিন ও জলীয় উপাদানে গঠিত অংশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোটিনের গঠনগত পরিবর্তনের কারণে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে, যার ফলেই ছানি সৃষ্টি হয়। চশমা ব্যবহার করে এই সমস্যা সমাধান করা যায় না। উন্নত পর্যায়ে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করতে হয়।

চোখ সুস্থ রাখতে করণীয়

চিকিৎসকরা বলছেন, কিছু নিয়ম মানলে ছানি পড়ার ঝুঁকি কমানো সম্ভব-

*) নিয়মিত চোখের পরীক্ষা করানো জরুরি
*) ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ
*) বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করা উচিত
*) দীর্ঘ সময় মোবাইল, টিভি বা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা এড়িয়ে চলা
*) চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড ওষুধ ব্যবহার না করা
*) চলন্ত যানবাহনে বই পড়া বা কম আলোতে পড়াশোনা এড়িয়ে চলা।

গুরুত্বপূর্ণ চোখের পরীক্ষা

বিশেষজ্ঞদের মতে কিছু পরীক্ষা চোখের রোগ আগেভাগেই শনাক্ত করতে সাহায্য করে-

*) টোনোমেট্রি পরীক্ষা (গ্লকোমা ঝুঁকি নির্ণয়)
*) স্লিট ল্যাম্প পরীক্ষা (ছানির অবস্থা যাচাই)
*) রেটিনা ও অপটিক নার্ভ পরীক্ষা
*) ডায়ালেটেড ফান্ডাস পরীক্ষা (ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্তকরণ)।

আরও পড়ুন

চিকিৎসকদের মতে, বয়সজনিত চোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন নিলে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
কাতারের অর্থায়নে জনগণের পাশে এমপি, বিনামূল্যে হবে ১৮৮ অপারেশন
আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
ঢাকা আহছানিয়া মিশনে চাকরির সুযোগ, বেতন ৩৫ হাজার টাকা
বিশ্বে ৯ কোটির বেশি মানুষের ছানি অপারেশন প্রয়োজন