ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দাঁতের রুট ক্যানাল চিকিৎসার পর আইসক্রিম খাওয়া কী ঠিক

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:২৯ পিএম

দাঁতের তীব্র ব্যথা থেকে মুক্তি পেতে অনেক সময় করতে হয় অস্ত্রোপচার। রুট ক্যানালের মতো চিকিৎসার পর চিকিৎসকেরা অনেক সময় ঠান্ডা খাবার খেতে পরামর্শ দেন। আর এই কথা শুনেই অনেকের মনে প্রথমে আসে আইসক্রিমের কথা। কিন্তু দাঁতের চিকিৎসার পর আইসক্রিম খাওয়াই কি সবচেয়ে ভালো উপায়? নাকি এর বদলে আরও উপকারী কিছু খাবার রয়েছে?

দাঁতের রুট ক্যানাল চিকিৎসা কী?

রুট ক্যানেল হলো একটি দাঁতের চিকিৎসা, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা সংক্রমিত দাঁত তুলে না ফেলে তাকে পুরোপুরি সুস্থ ও কার্যকর করা হয়। দাঁতের ভেতরের নরম অংশ বা পাল্প (যেখানে রক্তনালী ও স্নায়ু থাকে) পচে গেলে বা সংক্রমণ হলে এই প্রক্রিয়ায় তা অপসারণ করে জায়গাটি জীবাণুমুক্ত ও সিল করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দাঁতের অস্ত্রোপচারের পর ঠান্ডা খাবার খেতে বলা হলেও আইসক্রিম খেতেই হবে—এমন কোনো নিয়ম নেই। বরং দাঁতের সুস্থতার জন্য বেছে নিতে হবে সঠিক খাবার।

পুষ্টিবিদদের মতে, অস্ত্রোপচারের পর একদিন আইসক্রিম খেলে বড় কোনো সমস্যা না হলেও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। আইসক্রিমে যেন অতিরিক্ত চিনি না থাকে। বেশি মিষ্টি বা নানা ধরনের স্বাদের আইসক্রিম এড়িয়ে চলাই ভালো। পাশাপাশি বাদাম বা শক্ত কোনো উপাদান থাকা আইসক্রিমও না খাওয়াই নিরাপদ।

আরও পড়ুন

কারণ এসব খাবার দাঁতের সংবেদনশীলতা বাড়িয়ে দিতে পারে। অনেকের ক্ষেত্রে আইসক্রিম খাওয়ার পর দাঁতে শিরশিরে ভাব বা অস্বস্তি তৈরি হতে পারে। এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে।

রুট ক্যানালের পর যেসব ঠান্ডা খাবার খেতে পারেন—

আইসক্রিমের পরিবর্তে দাঁতের অস্ত্রোপচারের পর কিছু নরম ও ঠান্ডা খাবার খাওয়া যেতে পারে। যেমন—

ঠান্ডা টক দই: দই দাঁতের জন্য তুলনামূলক আরামদায়ক এবং এতে থাকা উপকারী উপাদান শরীরের জন্যও ভালো।

ঠান্ডা মিশ্র ফলের পানীয়: নরম ও ঠান্ডা পানীয় দাঁতের ওপর চাপ কম দেয়।

ঠান্ডা দইয়ের ঘোল: এটি শরীরকে সতেজ রাখার পাশাপাশি সহজে খাওয়া যায়।

ঠান্ডা স্যুপ: নরম খাবার হওয়ায় দাঁতের চিকিৎসার পর এটি খেতে সুবিধা হয়।

ঠান্ডা দই ও গলা ভাত: নরম এই খাবার দাঁতের ওপর বেশি চাপ সৃষ্টি করে না।

বিশেষজ্ঞরা বলছেন, দাঁতের অস্ত্রোপচারের পর মূল বিষয় হলো দাঁতের ওপর চাপ না দেওয়া এবং এমন খাবার খাওয়া, যা সহজে খাওয়া যায়। তাই শুধু স্বাদের জন্য আইসক্রিম নয়, দাঁতের যত্নে বেছে নিতে হবে স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার। এছাড়া প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
জেনে নিন দাঁতের যত্নের উপকারীতা
গ্রামীণ কাঠকয়লা-নিমের ডাল, দাঁতের যত্নে কোনটি বেশি উপকারী?
চল্লিশ পেরোলেই দাঁতের যত্নে বাড়তি সতর্কতা, না হলে বাড়তে পারে বিপদ