ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকা আমের সন্দেশ যেভাবে বানাবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:১৪ পিএম
সংগৃহিত

সন্দেশ খেতে কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টিপ্রেমীদের কাছে সন্দেশ একটি লোভনীয় নাম। আচ্ছা, আপনি কি কখনো পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে খেয়েছেন? শুনতে একটু আলাদা মনে হচ্ছে, তাই না? আপনার বাড়িতে যদি পাকা আম থেকে থাকে, তাহলে আজই তৈরি করে খেতে পারেন সুস্বাদু পাকা আমের সন্দেশ। এটি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার তৈরি করাও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাকা আম- ২টি

মাওয়া‌- ১০০ গ্রাম

গুঁড়া দুধ- ১ কাপ

আরও পড়ুন

ঘি- ২ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

আমের খোসা ছাড়িয়ে টুকরাগুলো ব্লেন্ড করে নিন। চুলায় রান্নার পাত্র বসিয়ে তাতে ঘি দিয়ে দিন। এরপর তাতে আম দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার তাতে চিনি, গুঁড়া দুধ ও মাওয়া দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ঘনঘন নাড়তে থাকুন যেন লেগে না যায়। পাত্রের গায়ে ঘি ছেড়ে এলে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে পছন্দসই আকৃতি দিয়ে পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
যেভাবে ঘরেই বানাতে পারবেন পাকা আমের ‍মালাই কুলফি
যেভাবে বানাবেন পাকা আমের পোয়া পিঠা
পাকা আম দিয়ে যেভাবে তৈরি করবেন পাটিসাপটা পিঠা
যেভাবে বানাবেন পাকা আমের মালাই কুলফি