ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

বৃষ্টির দিনের সন্ধ্যাগুলোতে বাড়ি ফিরে গরম একবাটি স্যুপ পেলে মন্দ হয় না। স্যুপ এমন একটি খাবার, যা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয়। এটি তৈরিতে অতিরিক্ত তেল বা মসলা কোনোটিই ব্যবহার করা হয় না। আপনি যদি মুরগির মাংস ও সবজি দিয়ে স্যুপ তৈরি করেন, সেটি খেতেও কিন্তু দারুণ সুস্বাদ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক, চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- ১ কাপ

সবজি- ১ কাপ

ডিম- ১টি

পানি- ১ লিটার

গোলমরিচ গুঁড়া- সামান্য

আরও পড়ুন

পেঁয়াজ- ২ টেবিল চামচ

রসুন- ২-৩ কোয়া

আদা কুচি- সামান্য

সয়া সস- ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

তেল- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

চুলায় রান্নার হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম করে আদা, রসুন ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এবার তাতে দিয়ে দিন মাংসের টুকরাগুলো। কিছুক্ষণ ভেজে পছন্দসই সবজি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। লবণ যোগ করুন। নেড়েচেড়ে পানি দিয়ে দিন। ঢেকে রান্না করুন মিনিট পনের। সবজি ও মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে সয়া সস এবং গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। স্বাভাবিক তাপমাত্রার পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে সেটুকু চুলায় থাকা স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। এবার ডিমটি ফেটিয়ে নিয়ে স্যুপের সঙ্গে মেশান। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে