ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল । ছবি: সংগৃহীত

দিনের বেশিরভাগ সময় পায়ের পাতা ঠান্ডা থাকে, মাঝে মাঝে ঝিঁঝিঁ ধরে, সূচ ফোটার মতো অনুভূতি হয় বা পা অবশ হয়ে যায়—এমন সমস্যাকে অনেকেই ক্লান্তি বা দীর্ঘক্ষণ বসে থাকার ফল বলে মনে করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণের পেছনে ভিটামিন বি–১২-এর ঘাটতিও একটি কারণ হতে পারে।

ভিটামিন বি–১২ শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এই রক্তকণিকা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে অক্সিজেন সরবরাহ ব্যাহত হতে পারে। পাশাপাশি স্মৃতিশক্তি কমে যাওয়া, হাঁটার সময় ভারসাম্য হারানো, পায়ের পাতায় জ্বালাপোড়া, ঝিঁঝিঁ ধরা বা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই ঘাটতি পূরণে শুধু ওষুধের ওপর নির্ভর করতেই হবে এমন নয়। আমিষ খাবারের পাশাপাশি খাদ্যতালিকায় কিছু শুকনো ফল রাখলেও উপকার মিলতে পারে।

আমন্ড

সকালে ভেজানো আমন্ড খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী। প্রতিদিন ১০ থেকে ১২টি ভেজানো আমন্ড খেলে ভিটামিন বি–১২-এর পাশাপাশি আঁশ, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিও পাওয়া যায়।

আখরোট

আখরোটে (ওয়ালনাট) ভিটামিন বি–১২-এর পাশাপাশি ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। প্রতিদিন ৬ থেকে ৭ টুকরা আখরোট খেলে শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে।

আরও পড়ুন

খেজুর

খেজুরে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ভিটামিন, খনিজ ও আঁশ। নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণে সহায়ক হতে পারে।

কিশমিশ

ভেজানো কিশমিশেও রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টি–অক্সিডেন্ট। প্রতিদিন সকালে ১০ থেকে ১২টি ভেজানো কিশমিশ খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পায়ে বারবার ঝিঁঝিঁ ধরা, অবশ ভাব বা ভারসাম্য হারানোর মতো সমস্যা দীর্ঘদিন থাকলে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করাই যথেষ্ট নয়। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। এতে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী