ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঘুম তাড়াতে চা-কফি খাচ্ছেন? জানুন লুকিয়ে থাকা বিপদ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম
ঘুম তাড়াতে চা-কফি খাচ্ছেন? জানুন লুকিয়ে থাকা বিপদ । ছবি: সংগৃহীত

কাজের চাপ, ক্লাস কিংবা দীর্ঘ সময় জেগে থাকার কারণে ঘুম ঘুম ভাব এলে অনেকেই প্রথমেই এক কাপ চা বা কফির দিকে হাত বাড়ান। এতে কিছু সময়ের জন্য সতেজ লাগলেও, বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস শরীরের জন্য নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।

চা ও কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে ঘুমের অনুভূতি কমিয়ে দেয়। তবে প্রয়োজনের চেয়ে বেশি ক্যাফেইন গ্রহণ করলে স্বাভাবিক ঘুমের ছন্দ নষ্ট হতে পারে। এতে অনিদ্রা, অস্থিরতা, খিটখিটে মেজাজ, মনোযোগ কমে যাওয়া এবং কর্মক্ষমতা হ্রাসের মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানান, খালি পেটে চা বা কফি পান করলে পাকস্থলীতে অতিরিক্ত অম্ল তৈরি হতে পারে। ফলে বুকজ্বালা, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা এবং অস্বস্তির মতো সমস্যা বাড়তে পারে।

আরও পড়ুন

নিয়মিত অতিরিক্ত চা বা কফি পান করলে শরীরে ক্যাফেইনের ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে। তখন একদিন চা বা কফি না খেলেই মাথাব্যথা, ক্লান্তি কিংবা ঝিমুনিভাব দেখা দিতে পারে। যাদের মাইগ্রেন রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাফেইন মাথাব্যথার ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

এছাড়া বেশি ক্যাফেইন হৃদস্পন্দন বাড়াতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণেও সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও পরিমিত পরিমাণে চা বা কফি বেশিরভাগ সুস্থ মানুষের জন্য নিরাপদ, তবুও অতিরিক্ত পান করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

গরমের সময় এই বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়। তাই এ সময় বারবার চা বা কফি পান না করে পর্যাপ্ত পানি পান করাই বেশি উপকারী।

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনে এক থেকে দুই কাপ চা বা কফি পান করাই যথেষ্ট। পাশাপাশি রাতে ঘুমানোর কয়েক ঘণ্টা আগে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চললে ভালো ঘুম নিশ্চিত করা সহজ হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, বিপদে যেসব অঞ্চল
বঙ্গোপসাগরে এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মহাবিপদে যে অঞ্চল
ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
কম ঘুমে শরীরে যে ৫ বড় পরিবর্তন হয়