ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জেনে নিন বৃষ্টির দিনে মন খারাপের কারণ এবং অবসাদ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত

আকাশে কালো মেঘ। কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। জানালার পাশে বসে তা দেখলেই কি আপনার মন খারাপ হয়ে যায়? মনে হয়, কোনো কিছুই ভালো লাগছে না? অথচ বৃষ্টির দিকে নজর যাওয়ার ঠিক আগমুহূর্তেও হয়ত আপনি ছিলেন চনমনে ও তরতাজা। কেন মুহূর্তের মধ্যে এমন মন খারাপ হয়ে যায়? সত্যি কি বৃষ্টির সঙ্গে অবসাদের কোনো সম্পর্ক রয়েছে? কীভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন।

কেন এমন হয়?

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার সঙ্গে মানুষের মানসিক পরিস্থিতির গভীর সম্পর্ক রয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন মানুষের মনে ইতিবাচকতা জোগায়। অন্যদিকে, মেঘলা বা বাদলা দিন যেন খানিকটা নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণে বর্ষায় অনেকেরই মন খারাপ হয়। কেউ কেউ অতিরিক্ত আত্মবিশ্লেষণ করতে গিয়ে কেবল নিজের ব্যর্থতাগুলো নিয়েই ভাবতে থাকেন। আবার কারো কারো মধ্যে এক ধরনের ঘুমঘোর কাজ করে। এমনকি চরম মানসিক অবসাদ থেকে কেউ কেউ আত্মহননের পথও বেছে নেন।

হরমোনের তারতম্য ও অবচেতন মনের কিছু ভাবনা এর পেছনে কাজ করে

হরমোনের প্রভাব : পর্যাপ্ত সূর্যালোকের অভাবে শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের নিঃসরণে তারতম্য ঘটে। ফলে অবসাদ ভর করে।

অহেতুক আশঙ্কা : কেউ কেউ অবচেতনে বর্ষার বৃষ্টি দেখে নানা আশঙ্কার কথা ভাবেন। যেমন—বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে আতঙ্কে ভোগেন। এই ভয় থেকেই জন্ম নেয় অবসাদ।

একঘেয়েমি : বৃষ্টির কারণে হয়ত বাইরে যাওয়া যাচ্ছে না, সারাদিন ঘরেই বসে থাকতে হচ্ছে। এই অবরুদ্ধ দশা ও একঘেয়েমি থেকেও বিরক্তি এবং অবসাদ ঘিরে ধরে।

আরও পড়ুন

অবসাদ থেকে রেহাই পাওয়ার ৪ উপায়

উজ্জ্বল আলো ব্যবহার করুন : বাইরে মেঘলা আবহাওয়া থাকলে ঘরের ভেতর পর্যাপ্ত উজ্জ্বল আলো জ্বেলে রাখুন। ঘরের পরিবেশ আলোকিত থাকলে অবসাদ কিছুটা হলেও দূর হবে।

নিয়মিত শরীরচর্চা : মানসিক পরিস্থিতির উন্নতিতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। তাই নিয়মিত শরীরচর্চা করুন। বৃষ্টির জন্য জিমে যেতে না পারলে ঘরে বসেই ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বা ইয়োগা করতে পারেন।

নিজেকে ব্যস্ত রাখুন : মন খারাপকে প্রশ্রয় না দিয়ে পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। গান শুনতে পারেন, গল্পের বই পড়তে পারেন কিংবা পছন্দের কোনো সিনেমা দেখতে পারেন। এতে অবসাদ আপনাকে সহজে কাবু করতে পারবে না।

পর্যাপ্ত ঘুম : বর্ষার এই সময়ে অনেকেই ক্লান্তি বা ঘুম ঘুম ভাব অনুভব করেন। তাই শরীর ও মনকে সতেজ রাখতে এই ঋতুতে পর্যাপ্ত ও মানসম্মত ঘুম অত্যন্ত প্রয়োজন।

অবসাদ নিয়ে দিনের পর দিন পার করবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে। ঘরোয়া এই উপায়গুলো অবলম্বন করার পরও যদি সুফল না পান, তবে অবহেলা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নিন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
মাছ খেতে ভালোবাসেন? তা হলে সাবধান! শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতেই নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা ঠিকমতো রান্না না করা মাছ খেলে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। পরে মানুষের অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকী দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর অভাবও।  তাই মাছ খাওয়ার আগে জানা জরুরি, কোন কোন মাছে থাকতে পারে এই পরজীবী এবং কীভাবে রান্না করলে এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকি। মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক? মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানো বৃহত্তম ফিতাকৃমিগুলির মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি জলের মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। দৈর্ঘ্যে এটি ৩০ ফুট পর্যন্ত হতে পারে। শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী কী লক্ষণ দেখা যায়? অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনও উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি এবং রক্তাল্পতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা তৈরি হওয়ার মতো জটিলতাও হতে পারে। কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি? পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, অপর্যাপ্ত রান্না করা বা সংক্রমিত মাছ খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত কয়েকটি মাছের মধ্যে রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরা। এ ছাড়াও ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো বিভিন্ন মাছেও পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, কোনও নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির উপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে। ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন মাছ? মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে সঠিক তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA-এর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে- ১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা ৭ দিন মাছ সংরক্ষণ করতে হবে। ২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে, সেই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে। ৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে। তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। মাছ রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলবেন? ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। FDA-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভিতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়। মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু বাইরে থেকে মাছের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। মনে রাখতে হবে মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত জায়গা থেকে মাছ কিনুন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান। তাহলেই পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসকে
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
আরও পড়ুন
মানসিক অবসাদ : সতর্ক হওয়া জরুরি যখন
জেনে নিন পিরিয়ডের ব্যথা দূর করার ঘরোয়া প্রতিকার