ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু মিশিয়ে খেলে যে উপকার পাওয়া যায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত

আয়ুর্বেদে মধু ও কাঁচা হলুদের বহুবিধ উপকারিতা সবারই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। সকালের শুরুতে কুসুম গরম পানির সঙ্গে কাঁচা হলুদ ও মধু খাওয়ার অভ্যাস শরীরের জন্য বেশ উপকারী। হজমশক্তি বাড়াতে মধু ও কাঁচা হলুদ বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক

মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে

কাঁচা হলুদে থাকা কারকিউমিন শরীরের ভেতরের প্রদাহ ও আর্থ্রাইটিসের ব্যথা কমাতে দারুণ কার্যকরী।

হজমে উপকার

কুসুম গরম পানিতে মধু হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। তাই যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু মিশিয়ে খেলে ভালো উপকার মেলে।

আরও পড়ুন

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু মিশিয়ে পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।

গলায় আরাম দেয়

সর্দি, কাশি বা গলা খুসখুস করলে মধু ও কাঁচা হলুদ কিছুটা স্বস্তি দিতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে মধু-পানি। এর ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ। সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয়।

যেভাবে খাবেন

এক টুকরো কাঁচা হলুদসহ পানি কুসুম গরম করে এতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।

তবে ডায়াবেটিস বা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও কাঁচা হলুদ অতিরিক্ত খেলে তা টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দিতে পারে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’