ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

স্মার্ট ফোনের আসক্তি কাটিয়ে সুস্থ থাকুন ৬ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া—মেসেজ, নোটিফিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল। দিন শেষে চোখ জ্বালা, মাথা ভার আর অকারণ অস্থিরতা। আধুনিক জীবনের এই নীরব সমস্যার নাম ‘ডিজিটাল ক্লান্তি’।

কাজ, বিনোদন ও যোগাযোগ—সবকিছুই এখন স্ক্রিনকেন্দ্রিক। ফলে ধীরে ধীরে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব না হলেও সচেতন কিছু অভ্যাস গড়ে তুললে এই ক্লান্তি অনেকটাই কমানো যায়।

দিনের শুরু হোক স্ক্রিন ছাড়া

ঘুম থেকে উঠেই ফোন না নিয়ে কিছুটা সময় নিজের জন্য রাখুন। জানালার আলো, হালকা ব্যায়াম বা এক কাপ চা—দিনের শুরুটা শান্তভাবে করলে মনও স্থির থাকে।

কাজের মাঝে ছোট বিরতি জরুরি

দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখ রাখলে চোখ ও মস্তিষ্কে চাপ পড়ে। তাই প্রতি ৩০-৪০ মিনিট পর কয়েক মিনিট বিরতি নিয়ে চোখ বিশ্রাম দিন বা একটু হাঁটাহাঁটি করুন।

নোটিফিকেশনের নিয়ন্ত্রণ নিন

অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন। এতে মনোযোগ বাড়বে এবং অকারণ মানসিক চাপ কমবে।

আরও পড়ুন

ঘুমের আগে স্ক্রিন এড়িয়ে চলুন

ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ রাখুন। নীল আলো ঘুমের মান নষ্ট করে। এর বদলে বই পড়া বা হালকা গান শোনা যেতে পারে।

বাস্তব সম্পর্ককে গুরুত্ব দিন

অনলাইনের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

‘নো-ডিভাইস’ জোন তৈরি করুন

বিছানা বা ডাইনিং টেবিলের মতো কিছু জায়গা নির্ধারণ করুন, যেখানে কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে না। এতে জীবনে ভারসাম্য তৈরি হবে।

প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সচেতন ব্যবহারের মাধ্যমে ডিজিটাল আসক্তি কমিয়ে এনে সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন সম্ভব।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
আজ ৬ নভেম্বর, বিশ্ব চিৎকার বন্ধ দিবস। রাগ, ক্ষোভ কিংবা মতবিরোধের সময় চিৎকারের পরিবর্তে ধৈর্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ যোগাযোগের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে দিবসটি পালিত হয়।
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই।
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আরও পড়ুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে দেয়নি ছেলে
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটি খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে