ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আজ বিশ্ব সাপ দিবস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আজ বিশ্ব সাপ দিবস। পৃথিবীর অন্যতম ভুল বোঝা প্রাণী সাপ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতেই প্রতি বছর ১৬ জুলাই দিনটি পালন করা হয়।

সাপের নাম শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। তবে গবেষকদের মতে, পৃথিবীতে প্রায় ৩ হাজার ৫০০ প্রজাতির সাপ থাকলেও এর মধ্যে বিষধর সাপের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। অর্থাৎ সব সাপ মানুষের জন্য বিপজ্জনক নয়।

মানুষের সমাজে সাপকে ঘিরে নানা নেতিবাচক ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। বিশ্বাসঘাতক কাউকে ‘সাপ’ বলে সম্বোধন করা থেকে শুরু করে লোককাহিনি ও নানা গল্পে সাপকে ভয়ংকর প্রাণী হিসেবেই তুলে ধরা হয়েছে। এসব কারণে মানুষের মনে সাপ সম্পর্কে অযথা আতঙ্ক তৈরি হয়েছে।

তবে ইতিহাস বলছে, বহু প্রাচীন সভ্যতা ও ধর্মে সাপের ছিল বিশেষ গুরুত্ব। সনাতন ধর্মে সাপকে দেবতা হিসেবে পূজা করা হয়। আবার প্রাচীন মিশরীয়রা সাপকে দেবতার প্রতীক মনে করতেন। তারা বিশ্বাস করতেন, সাপের প্রতীক তাদের সুরক্ষা দেয়। তাই পোশাক ও অলংকারেও সাপের নকশা ব্যবহার করতেন।

আরও পড়ুন

আয়ারল্যান্ডকে ঘিরেও রয়েছে একটি জনপ্রিয় লোককাহিনি। সেখানে বলা হয়, এক ধর্মপ্রচারক পাহাড়ে দীর্ঘদিন উপবাসের সময় সাপের আক্রমণের শিকার হন। পরে তিনি দ্বীপ থেকে সব সাপকে সমুদ্রে তাড়িয়ে দেন। যদিও গবেষকদের মতে, এটি কেবল একটি কিংবদন্তি, বাস্তব ঘটনা নয়।

চীনের লোককাহিনিতেও সাপের বিশেষ স্থান রয়েছে। সেখানে বিশাল আকৃতির সাদা সাপকে পানির দেবতা হিসেবে বিশ্বাস করা হয়। এমনকি মানুষ ও সাপরূপী দেবীর প্রেম নিয়েও বহু গল্প ও নাটক তৈরি হয়েছে। তবে এসব কাহিনির শেষভাগে সাপকে ভয়ংকর রূপে দেখানো হয়েছে, যা মানুষের মনে সাপ নিয়ে নেতিবাচক ধারণা আরও বাড়িয়েছে।

গ্রিক পুরাণেও সাপের উল্লেখ পাওয়া যায়। সেখানে এক দেবীর মাথাভর্তি জীবন্ত সাপের বর্ণনা রয়েছে, যা আজও বিশ্বের অন্যতম পরিচিত পৌরাণিক কাহিনির অংশ।

গবেষকদের ধারণা, সাপের পূর্বপুরুষ ছিল স্থলচর টিকটিকি জাতীয় প্রাণী। প্রায় ১৬৭ মিলিয়ন বছর আগে বর্তমান ইংল্যান্ড অঞ্চলে সবচেয়ে প্রাচীন জীবাশ্ম সাপের অস্তিত্ব ছিল বলেও জানা গেছে।

বিশ্ব সাপ দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে জানানো যে, সব সাপ বিষধর নয় এবং অযথা ভয় বা ভুল ধারণার কারণে এই প্রাণীকে হত্যা না করে প্রকৃতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
আজ ক্যান্ডি দিবস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা