ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সর্দি-কাশি হোক বা পেট খারাপ, বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি, কমবে সর্দি-কাশি ও সংক্রমণের ঝুঁকি । ছবি: সংগৃহীত

বর্ষা এলেই বাড়ে সর্দি-কাশি, পেটের সমস্যা এবং নানা ধরনের সংক্রমণের ঝুঁকি। এ সময় আর্দ্র আবহাওয়ার কারণে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সুস্থ থাকতে শুধু পরিচ্ছন্নতা নয়, প্রতিদিনের খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কিছু নির্দিষ্ট সবজি নিয়মিত খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় শাকপাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো। তবে এমন কিছু সবজি রয়েছে, যা এই মৌসুমে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লাউ

লাউ বর্ষার জন্য অন্যতম উপকারী সবজি। এটি সহজে হজম হয়, পেট ঠান্ডা রাখে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। ওজন নিয়ন্ত্রণেও লাউ কার্যকর। চাইলে লাউয়ের পাশাপাশি চালকুমড়োও খাদ্যতালিকায় রাখতে পারেন।

পটল

পটল আঁশ, ভিটামিন এ এবং ভিটামিন সি-সমৃদ্ধ একটি সবজি। এটি হজমে সহায়তা করে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

আরও পড়ুন

করলা

করলা রক্ত পরিশুদ্ধ রাখতে সহায়তা করে এবং শরীরের শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষাকালে নিয়মিত করলা খেলে সংক্রমণের ঝুঁকিও কমতে পারে।

ঢ্যাঁড়শ

ঢ্যাঁড়শ আঁশ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি-সমৃদ্ধ একটি সবজি। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। কুন্দরি বা তরুলিও এই মৌসুমে উপকারী খাবারের তালিকায় রাখা যেতে পারে।

কুমড়ো

কুমড়োতে রয়েছে প্রচুর বিটা-ক্যারোটিন, যা সর্দি-কাশির ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি চোখের স্বাস্থ্যের জন্যও উপকারী। বর্ষায় কুমড়োর স্যুপও হতে পারে স্বাস্থ্যকর খাবার।

কচু

কচু অনেকেই এড়িয়ে চললেও এটি পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই। এসব উপাদান হজমে সহায়তা করে এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

মিষ্টি আলু

মিষ্টি আলুও বর্ষাকালে উপকারী একটি খাবার। এতে রয়েছে জটিল শর্করা, আঁশ এবং ভিটামিন এ, যা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষাকালে শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই হবে না, সবজি ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে রান্না করাও জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুষম খাদ্য গ্রহণ করলে এই মৌসুমে সর্দি-কাশি, পেটের সমস্যা ও বিভিন্ন সংক্রমণ থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
সবজির বাজারে আগুন, ঘি ঢালছে জ্বালানি তেলের দাম
সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক