ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে বদলে ফেলুন ১৪ অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে বা স্মৃতিশক্তি ভালো রাখতে এড়িয়ে চলুন এই ১৪ ভুলগুলো । ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়া, চিন্তাশক্তি দুর্বল হওয়া এবং দৈনন্দিন কাজকর্মে সমস্যা তৈরি হওয়া এই রোগের সাধারণ লক্ষণ। তবে আশার খবর হলো, গবেষকদের মতে, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে পারলে প্রায় ৪৫ শতাংশ ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে প্রায় ৫ কোটি ৭০ লাখ মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় আলঝেইমার ধরনের ডিমেনশিয়া, যা মোট রোগীর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের ক্ষেত্রে দায়ী।

সম্প্রতি প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় এমন ১৪টি পরিবর্তনযোগ্য কারণ রয়েছে। এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে রোগের ঝুঁকিও অনেকটা কমানো সম্ভব। তবে শুধু ঝুঁকির কথা জানলেই হবে না, সেগুলো বাস্তবে মেনে চলাও জরুরি।

যেসব কারণে বাড়ে ডিমেনশিয়ার ঝুঁকি

গবেষকদের মতে, অল্প বয়সে পর্যাপ্ত শিক্ষা না পাওয়া মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে প্রভাব ফেলে। তাই সারা জীবন নতুন কিছু শেখার অভ্যাস মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে।

মধ্য বয়সে শ্রবণশক্তি কমে গেলে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। কারণ দীর্ঘদিন কানে কম শোনা মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগও কমিয়ে দেয়।

আরও পড়ুন

রক্তে ক্ষতিকর চর্বির মাত্রা বেশি থাকলে মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে। তাই সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ জরুরি।

বিষণ্নতাও ডিমেনশিয়ার একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। তাই দীর্ঘদিন মন খারাপ, হতাশা বা মানসিক চাপ থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

মাথায় আঘাত পাওয়া ভবিষ্যতে মস্তিষ্কের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। তাই খেলাধুলা বা চলাফেরার সময় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

উচ্চ রক্তচাপ দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে মস্তিষ্কের রক্তনালির ক্ষতি হতে পারে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা জরুরি।

শরীরচর্চার অভাবও ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। নিয়মিত হাঁটা বা ব্যায়াম মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালি ও মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ধূমপান শরীরে প্রদাহ ও রক্তনালির ক্ষতি বাড়ায়, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই ধূমপান ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

অতিরিক্ত ওজন হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়িয়ে পরোক্ষভাবে ডিমেনশিয়ার সম্ভাবনাও বাড়ায়।

অতিরিক্ত মদ্যপান মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে। তাই এ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বয়স বাড়ার সঙ্গে একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি।

চোখের সমস্যা চিকিৎসা ছাড়া ফেলে রাখলেও ঝুঁকি বাড়তে পারে। কারণ এতে সামাজিক ও মানসিক সক্রিয়তা কমে যায়।

এছাড়া বায়ুদূষণের দীর্ঘমেয়াদি প্রভাবও মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

একসঙ্গে সব দিকেই নজর দিতে হবে

বিশেষজ্ঞদের মতে, এই ঝুঁকিগুলো একে ওপরের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন শরীরচর্চার অভাবে ওজন বাড়ে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। আবার শ্রবণশক্তি কমে গেলে একাকীত্ব ও বিষণ্নতার সম্ভাবনাও বাড়তে পারে।

তাদের মতে, ডিমেনশিয়া প্রতিরোধে কোনো একটি বিষয় নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্য, মানসিক সুস্থতা এবং সামাজিকভাবে সক্রিয় থাকা—সবকিছু মিলিয়েই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। ছোট ছোট ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতে ডিমেনশিয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে।

সূত্র: হেলথলাইন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিপস্টিক কেনার সময় প্যাকেটে এই ৫ উপকরণ থাকলে সাবধান
সাজগোজের অন্যতম জনপ্রিয় উপকরণ লিপস্টিক। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে একটু রং লাগালেই চেহারায় আসে ভিন্ন আকর্ষণ।
লিপস্টিক কেনার সময় প্যাকেটে এই ৫ উপকরণ থাকলে সাবধান
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি
শরীর সুস্থ রাখতে ব্যায়ামের গুরুত্ব অনেক। নিয়মিত ব্যায়াম পেশির শক্তি ধরে রাখে, হৃদ্‌যন্ত্র ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে পারে।
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি
প্রিয়জন হারানো মানুষকে সান্ত্বনা দেবেন যেভাবে
প্রিয়জন হারানোর কষ্টের কোনো সহজ সমাধান নেই। শোকাহত বন্ধু বা স্বজনকে কীভাবে সান্ত্বনা দেবেন, অনেক সময় সেটিও বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে।
প্রিয়জন হারানো মানুষকে সান্ত্বনা দেবেন যেভাবে
দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস 
ব্যস্ততা, কাজের চাপ, পারিবারিক টানাপোড়েন কিংবা নানা দুশ্চিন্তায় অনেক সময় মস্তিষ্ক অস্থির হয়ে পড়ে।
দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস 
মাটিতে খেললেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? জানুন গবেষণা
শহরের ব্যস্ত জীবনে শিশুদের প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ দিন দিন কমছে। কংক্রিটের ভবন, ব্যস্ত রাস্তা আর চার দেয়ালের মধ্যেই বড় হচ্ছে অনেক শিশু।
মাটিতে খেললেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? জানুন গবেষণা
আরও পড়ুন
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার
গভীর ঘুম কমলেই বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি, বলছে গবেষণা
ভুলে যাচ্ছেন সবকিছু? স্মৃতিশক্তি বাড়ানোর সহজ উপায় জানালেন গবেষকরা
মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে বদলান ৮ অভ্যাস