ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শরীরের অভ্যন্তরীণ সমস্যা জানায় হাতের নখ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

আমাদের শরীরের অভ্যন্তরীণ অনেক সমস্যার কথা জানান দেয় হাতের নখ। নখের রঙ বা গঠনের পরিবর্তন দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো রোগ শরীরে দানা বাঁধছে কি না। চলুন, জেনে নিই-

ফ্যাকাশে বা চামচের মতো নখ

নখের রঙ যদি স্বাভাবিক গোলাপির বদলে ফ্যাকাশে দেখায়, তবে তা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। আবার নখের গঠন যদি চামচের মতো হয়ে যায়, তবে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

হলুদ নখ

নখ হলুদ হয়ে যাওয়া মানে আপনি জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন। এ ছাড়া এটি ডায়াবেটিস, থাইরয়েড বা নখের ফাঙ্গাল ইনফেকশনেরও সংকেত দেয়। বিরল ক্ষেত্রে এটি ইয়েলো নেল সিন্ড্রোম-এর লক্ষণ হতে পারে।

আরও পড়ুন

নীলাভ নখ

নখে পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত না পৌঁছালে নখ নীলচে হয়ে যায়। সাধারণত ফুসফুসের কোনো সমস্যা থাকলে এমনটা ঘটে। তবে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে নখ নীল হলে বরফ সেঁক দিলে তা ঠিক হয়ে যায়।

সাদা দাগ

নখে ছোট ছোট সাদা দাগ অনেক সময় শরীরে জিংক বা ক্যালসিয়ামের অভাব থাকলে দেখা দেয়। এটি সরাসরি কোনো বড় রোগ না হলেও অবহেলা করা ঠিক নয়।

কালো দাগ (অত্যন্ত বিপজ্জনক)

নখে হঠাৎ কালো দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি মেলানোমা বা ত্বকের ক্যান্সারের একটি বড় লক্ষণ হতে পারে। নখের এমন কোনো অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করিয়ে নিন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী