ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাতে না সকালে? কখন তেল দিলে চুল হবে ঘন ও মজবুত 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
রাতে না সকালে? চুলে তেল দেওয়ার সঠিক সময় জানলেই মিলবে ঘন ও মজবুত কেশ । ছবি: সংগৃহীত

চুলের যত্নে তেল মালিশ বহুদিনের পরিচিত একটি অভ্যাস। ছোটবেলা থেকেই অনেকেই শুনে এসেছেন, নিয়মিত তেল মাখলে চুল ভালো থাকে। তবে প্রশ্ন হলো—চুলে তেল দেওয়ার সবচেয়ে ভালো সময় কোনটি? রাতে, নাকি সকালে? বিশেষজ্ঞদের মতে, সময়ের পাশাপাশি তেল ব্যবহারের সঠিক নিয়মও চুলের সুস্থতায় জরুরি ভূমিকা রাখে।

কেশচর্চা বিশেষজ্ঞরা জানান, মাথার ত্বকে তেল মালিশ করলে রক্তসঞ্চালন বাড়ে। এতে চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় এবং চুলের ফলিকল পুষ্টি পায়। ফলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল সুস্থ থাকে।

চুলের যত্নে নারকেল, আমলকি কিংবা আরগান তেল বেশ জনপ্রিয়। এসব তেলে থাকা উপকারী চর্বি, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে। পাশাপাশি চুলে আর্দ্রতা ধরে রাখে এবং জট ছাড়াতে সহজ করে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, রাতে হালকা গরম তেল দিয়ে মাথায় মালিশ করলে শরীর ও স্নায়ু আরাম পায়। অনেকের ঘুমও ভালো হয়। তবে অতিরিক্ত তেল মেখে সারারাত রাখা ঠিক নয়। এতে বালিশের ধুলাবালি চুলে লেগে যেতে পারে এবং মাথার ত্বকে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে।

অন্যদিকে, সকালে গোসলের আগে তেল মালিশ করাও ভালো অভ্যাস। বিশেষ করে গোসলের প্রায় এক ঘণ্টা আগে বা অন্তত ১৫ মিনিট আগে তেল লাগালে চুল নরম থাকে এবং বাইরে ধুলাবালি জমার ঝুঁকি কমে। তেল মালিশের সময় হালকা হাতে মাথার ত্বক ম্যাসাজ করলে উপকার আরও বেশি পাওয়া যায়।

চুল শুকনো হোক বা ভেজা—দুই অবস্থাতেই তেল ব্যবহার করা যায়। তবে নারকেল তেলের মতো ঘন তেল শুকনো চুলে বেশি ভালো কাজ করে। কারণ শুকনো চুল সহজেই তেলের পুষ্টি শোষণ করতে পারে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব সময় পরিষ্কার মাথার ত্বকে তেল ব্যবহার করা উচিত। এতে তেলের পুষ্টিগুণ ভালোভাবে কাজ করে এবং চুলও থাকে স্বাস্থ্যকর।

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু তেল মাখলেই চুল দ্রুত লম্বা বা ঘন হয়ে যাবে—এমন ধারণা ঠিক নয়। নিয়মিত ও পরিমিত তেল মালিশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক যত্নই চুলকে সুস্থ, মজবুত ও সুন্দর রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
‘তেলাপোকা পার্টির’ আন্দোলনের নতুন নেতা অজিঙ্কা শিন্ডের পরিচয়
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা