ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যেভাবে নিজেকে হাইড্রেটেড রাখবেন সব সময়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত

ঝাঁঝালো, চিনিযুক্ত পানীয় এবং ক্যাফেইন এড়িয়ে চলুন। এর পরিবর্তে শসা, পুদিনা বা লেবু মেশানো পানীয় বেছে নিন, কারণ এগুলো ত্বককে উজ্জ্বল রাখতে কয়েকটি ভিটামিন এবং খনিজ সরবরাহ করতে সাহায্য করে।

দিনের বেলায় বেরি, বাদাম, ডার্ক চকলেট এবং ডালিমের মতো ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করবে। এ ছাড়া কসমোলজিস্টরা, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে রোজা ভাঙার পরে ফল, শাকসবজি, বাদাম, গোটা শস্য এবং ভেষজ চা পানের পরামর্শ দেন।

ত্বককে হাইড্রেটেড রাখতে আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক বডি ময়েশ্চারাইজার নির্বাচন করা গুরুত্বপূর্ণ। তৈলাক্ত, শুষ্ক, স্বাভাবিক নাকি সংবেদনশীল প্রতিটি ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিতে ভুলবেন না।

আরও পড়ুন

শুষ্ক ত্বক হলে গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড, ডেক্সপানথেনল বা ইউরিয়াযুক্ত ময়েশ্চারাইজার বেছে নিন। তৈলাক্ত ত্বক হলে স্যালিসিলিক অ্যাসিডের মতো উপাদানযুক্ত একটি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা তেল উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে।

ত্বকে ব্যবহৃত ময়েশ্চারাইজারের টেক্সচার সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। শুষ্ক ত্বকে ঘন ও ক্রিমি ময়েশ্চারাইজার বেছে নিন। যা বলিরেখা দূর করতে এবং অকাল বার্ধক্য ও বলিরেখার গভীরতা প্রতিরোধে সহায়ক। এবং তৈলাক্ত ত্বকে হালকা, জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যা ত্বকে তাৎক্ষণিক আর্দ্রতা এনে দেয়, হাইড্রেশন বাড়ায় এবং সূক্ষ্ম রেখা দৃশ্যমানভাবে দূর করে।

ভারী মেকআপ ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং ত্বককে শুষ্ক ও ‘ডিহাইড্রেটেড’ করে তোলে। তবে বেবি ক্রিম এবং ফাউন্ডেশনের বিকল্প- যেমন : গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড এবং অ্যালোভেরার মতো হাইড্রেটিং উপাদান, ত্বককে ময়েশ্চারাইজড এবং উজ্জ্বল রাখতে সাহায্য করবে।

ঘন ঘন মুখ ধোয়া থেকে বিরত থাকুন। এতে ত্বকের প্রাকৃতিক তেল সরে গিয়ে ত্বকে শুষ্কতা এবং জ্বালা হতে পারে। বিকল্প হিসাবে একটি হাইড্রেটিং মিস্ট স্প্রে ব্যবহার করতে পারেন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
অক্টোবরে রেকর্ড প্রাণহানির পর ডেঙ্গুতে এবার আরও ৬ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণহানি
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর