ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেনে নিন পিগমেন্টেশনের সমাধান

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
প্রতীকী ছবি

ত্বকের দাগছোপ নানা কারণে হতে পারে। যার সাধারণ একটি সমস্যা হলো সানবার্ন। দীর্ঘদিনের এমন সমস্যা থেকে মুখে ছোপ ছোপ দাগের সৃষ্টি করতে পারে। এ ছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপন, দূষণ ইত্যাদিও ব্রণ, ব্লাকহেডস, হোয়াইটহেডস, ডার্কসার্কেলের সমস্যা তৈরি করে থাকে। যাকে ক্লিনিক্যাল ভাষায় পিগমেন্টেশন বলা হয়।

মূলত সূর্যের তাপ বা রোদ থেকেই পিগমেন্টেশনের সমস্যা হয়। তাই বলে রোদ তো আর পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। অর্থাৎ দাগছোপ সম্পূর্ণ আটকানোর রাস্তা নেই। তবে বিউটি ক্লিনিকগুলো পিগমেন্টেশনের ধরন বুঝে ট্রিটমেন্ট দিয়ে থাকে। আর অবশ্যই নিয়মিত হোমকেয়ার এবং সানব্লকও ব্যবহার করতে হবে। পাশাপাশি রান্নাঘরেও দেখবেন মিলছে সমাধান; বরং একটা নয়, একগাদা!

হলুদেরও ব্লিচিং প্রপার্টি হাইপারপিগমেন্টেশন দাগছোপ হালকা করতে অব্যর্থ। এমনকি ত্বককে রাখে জীবাণুমুক্ত। এক চা-চামচ হলুদগুঁড়ো ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্যবহারের পর অন্তত এক ঘণ্টা রোদ এড়িয়ে চলুন।

আরও পড়ুন

আলুর ক্যাটেকোলেজ নামক উৎসেচক ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আলুর খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। স্লাইসের ওপর কয়েক ফোঁটা পানি দিয়ে তা ত্বকে হালকা করে ঘষুন। ৫-১০ মিনিট ঘষার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল দুইবেলা করে ঘষুন।

ত্বকের জেদি দাগছোপে চন্দন অব্যর্থ। এর কমপ্লেকশন ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে। ২ টেবিল চামচ চন্দনগুঁড়ো সামান্য গোলাপজলের সঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের পুনর্জন্মে ‘ভিটামিন ই’ কার্যকর। আধাকাপ মুলতানি মাটি, এক টেবিল চামচ পেঁপে এবং দুটি ‘ভিটামিন ই’ ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া ‘ভিটামিন ই’ অয়েলও সরাসরি মুখে লাগাতে পারেন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী