ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুখে কতক্ষণ ফেসপ্যাক লাগিয়ে রাখা উচিত?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেকেই ফেসপ্যাক ব্যবহার করে থাকেন। প্রাকৃতিক উপাদানে তৈরি এই ফেসপ্যাক ব্যবহারে নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। তবে ফেসপ্যাক ব্যবহারের কিছু কায়দাকানুন রয়েছে, যা না মানলেই নয়। অনেকেই জানেন না, ঠিক কতক্ষণ মুখে ফেসপ্যাক লাগিয়ে রাখা যায়। আর তা নির্ভর করবে কী ধরনের ফেসপ্যাক ব্যবহার করা হচ্ছে তার ওপর। কসমোলজিস্টদের মতে, ফেসপ্যাক ব্যবহারে ১৫-২০ মিনিট যথেষ্ট। অর্থাৎ এ সময় পর্যন্ত লাগিয়ে রাখা ভালো।

কোন ফেসপ্যাক কতক্ষণ?

- হলুদের ফেসপ্যাক বেশিক্ষণ রাখলে ত্বকে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটই যথেষ্ট।

- এদিকে শসার ফেসপ্যাক ১৫-২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা যায়।

- মুলতানি মাটির ফেসপ্যাক ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা যায়। এর বেশি নয়।

- আবার অ্যালোভেরা বা ঘৃতকুমারির ফেসপ্যাক ১৫ মিনিট লাগাতে হয়।

- অন্যদিকে টক দইয়ের ফেসপ্যাক ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা যায়। এর বেশি নয়।

- বেসনের ফেসপ্যাক লাগিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন না। ৮-১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

আরও পড়ুন

ফেসপ্যাক সপ্তাহে কত দিন?

ফিরে ফিরে এ প্রশ্ন আসবেই! কত দিন অন্তর ফেসপ্যাক ব্যবহারে সুফল মেলে? বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একদিন ফেসপ্যাক মুখে লাগানো উচিত। প্রয়োজনে দুই দিনও ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে মাঝে তিন দিনের বিরতি দিতেই হবে। না হলে ছয় দিন অন্তর ফেসপ্যাক লাগালেও মিলবে উপকার। তার বেশি বা এর থেকে কম দিন ফেসপ্যাক না ব্যবহার করাই উচিত।

কোন ফেসপ্যাক উপকারী

বাজারের ফেসপ্যাক ব্যবহার করতেই পারেন। তবে ত্বকের ধরন বুঝে এবং ফেসপ্যাকে উপস্থিত উপাদানের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া উচিত। এ ছাড়া ঘরোয়া ফেসপ্যাকও ভালো। তা যদি হয় প্রাকৃতিক উপাদানে তৈরি, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে অবশ্যই ফেসপ্যাক ব্যবহারের আগে ত্বকের ধরন খেয়াল রাখা উচিত। বাড়িতে বেসন, দুধের সর এবং সামান্য পরিমাণে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এ ফেসপ্যাকে উপকার মিলবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১