ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মজাদার ফলের জুস ঘরেই বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১০ পিএম
ছবি: সংগৃহীত

গরমে শরীরের জন্য চাই পুষ্টিকর ও তৃষ্ণা মেটানো পানীয়। এজন্য বিভিন্ন ফলের জুস হতে পারে একটি প্রধান পানীয়। নিচে বিভিন্ন ফলের জুস তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:

আপেল, টমেটো এবং ডালিম জুস : আপেল, টমেটো এবং ডালিমে আছে প্রচুর পরিমানে আয়রন ও পটাশিয়াম। এই পুষ্টি সমৃদ্ধ এবং আঁশযুক্ত খাবার। টমেটো হচ্ছে ভিটামিন 'এ' এর উৎস। গরমে আমাদের শরীরে দরকার ভিটামিন। এদের সমন্বয়ে একটা জুস শরীরে জন্য অনেক উপকারি।

প্রস্তুতপ্রণালী : একটি আপেল, একটি টমেটো, এক কাপ পরিমাণ ডালিমের কোয়া,পরিমানমতো ঠাণ্ডা পানি ব্লেন্ডার জারে নিয়ে তা ভালভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তারপর গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

গাজরের জুস : গাজরের জুস এ আছে ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন। এটি ত্বকের লাবণ্য ও উজ্জলতা বাড়ায়। তৈরির জন্য নিন গাজর ৫০০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম,পানি আধা লিটার বা পরিমাণ মতো, বাদাম গুঁড়ো সামান্য, বরফ কুচি সামান্য।

প্রস্তুতপ্রণালী : প্রথমে গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার ভেতরের শক্ত অংশ ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এখন ব্লেন্ডারে গাজর, চিনি ও পানি একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি ছাকনি দিয়ে ছেঁকে নিন। এখন বাদাম গুঁড়ো এবং বরফ কুচি দিয়ে গ্লাসে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন।

আরও পড়ুন

লেবুর জুস : লেবুতে আছে ভিটামিন সি, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস। লেবুর জুস শরীরে উৎপন্ন করে এবং হজম শক্তি বাড়ায়।

প্রস্তুতপ্রণালী : ২ টি লেবু ভালো করে ধুয়ে কেটে রস বের করে নিন। তাতে পানি, বিট লব্ণ, সাদা গোল মরিচের গুড়া ভালো ভাবে মিশিয়ে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে ইফতারে পরিবেশন করুন।

আনারসের জুস : আনারসে আছে ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। এছাড়া আছে ব্রোমেলিন যা হজম শক্তি বাড়ায়। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে।পুদিনা পাতাও হজম শক্তি বাড়ায়।

প্রস্তুতপ্রণালী : আনারস দুইকাপ (কিউব করে) কাটা, বিট লবণ, পুদিনা পাতা, চিনি পরিমানমত এবং পানি একসঙ্গে দিয়ে ব্ল্যান্ড করে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এখন বরফ কুচি দিয়ে গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী