ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আয়রনের ওষুধেও মিলছে না ফল, ভুল করছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
আয়রনের ওষুধেও কাজ হচ্ছে না? জানুন কারণ । হতে পারে যেসব ভুল, আয়রনের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন । ছবি: সংগৃহীত

রক্তস্বল্পতা কমাতে শুধু ওষুধ খেলেই হবে না, কখন, কীভাবে এবং কোন খাবারের সঙ্গে খাচ্ছেন—সেটিও সমান গুরুত্বপূর্ণ। ছোট্ট একটি ভুলেই কমে যেতে পারে আয়রন শোষণের ক্ষমতা।

শরীরে আয়রনের ঘাটতি ধরা পড়লে অনেকেই চিকিৎসকের পরামর্শে আয়রনের ওষুধ খেতে শুরু করেন। কিন্তু নিয়মিত ওষুধ খাওয়ার পরও অনেকের রক্তাল্পতা কমে না। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে ওষুধ খাওয়ার ভুল নিয়ম।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আয়রনের ওষুধ খালি পেটে খেলে শরীর সবচেয়ে ভালোভাবে আয়রন শোষণ করতে পারে। তবে খালি পেটে খেলে যদি বমি ভাব, পেটব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়, তাহলে ওষুধ বন্ধ না করে অল্প হালকা খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো নিয়ম পরিবর্তন করা উচিত নয়।

শুধু ওষুধ খেলেই হবে না, কোন খাবারের সঙ্গে খাচ্ছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ। কারণ কিছু খাবার শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয়। চা, কফি, দুধ এবং ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার বা ক্যালসিয়ামের ওষুধ আয়রনের ওষুধের সঙ্গে বা কাছাকাছি সময়ে খেলে শরীর ঠিকমতো আয়রন গ্রহণ করতে পারে না। একই সমস্যা কিছু অম্বলের ওষুধের ক্ষেত্রেও হতে পারে। তাই এসব খাবার বা ওষুধের সঙ্গে আয়রনের ওষুধ খাওয়ার মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখা প্রয়োজন।

আরও পড়ুন

অন্যদিকে, ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় আমলকি, পেয়ারা, কাঁচা মরিচ, সজনেডাঁটা, লাল ক্যাপসিকাম, ব্রকলি, কমলা, পেঁপে, মাল্টা ও পাতিলেবুর মতো ভিটামিন সি–সমৃদ্ধ খাবার রাখা উপকারী। তবে আলাদা করে ভিটামিন সি–এর ওষুধ প্রয়োজন কি না, তা চিকিৎসকই নির্ধারণ করবেন।

বিশেষজ্ঞদের মতে, মাঝপথে ওষুধ বন্ধ করে দেওয়া, নিয়মিত না খাওয়া, চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় খাওয়া বা অন্য ওষুধের সঙ্গে একসঙ্গে খাওয়ার মতো ভুলও আয়রনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

তাই রক্তস্বল্পতা থেকে মুক্তি পেতে শুধু আয়রনের ওষুধ খেলেই হবে না, চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ওষুধ খাওয়াও সমান জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বাড়ছে, কিন্তু সবার সঙ্গে কি নিয়মিত যোগাযোগ হয়? এমন অনেক মানুষ আছেন, যাদের সঙ্গে বছরের পর বছর কথা হয় না।
আজ আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার দিন
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক রাইড শেয়ারিং। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা।
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
শীত এলেই বাজারে বাড়ে ফুলকপির চাহিদা। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিটি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় অনেকেই বুঝতে পারেন না কোনটি তাজা আর কোনটি বাসি।
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে দুজন মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন।
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
আরও পড়ুন
শরীরে আয়রনের অভাব হলে যা খাওয়া উচিৎ