ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনে নিন পুরুষের অজানা ৫ গোপন রহস্য

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

কথায় বলে নারী রহস্যময়ী। এর সঙ্গে খুব একটা দ্বিমত করা যাচ্ছে না কারণ মানুষ মাত্রই কিছু না কিছু রহস্য। তাই তো সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে হয় পুরুষেরা আয়নার মতো স্বচ্ছ? তা আর কে-ই বা হতে পারে বলুন! মানুষের ভেতরে কিছু নিগুঢ় রহস্য যদি না-ই থাকে, তবে আর তাকে মানুষ বলা কেন! আপনি যদি আপনার প্রিয় পুরুষটিকে আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে জেনে নিন কিছু গোপন রহস্য-

পরোক্ষভাবে অনুভূতি প্রকাশ করে

পুরুষেরা সাধারণত সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করে না। করলেও খুব কম। হয়তো আপনাকে নিয়ে অনেক মধুর ভাবনা কিংবা স্মৃতি তার হৃদয়ে সঞ্চিত আছে, কিন্তু তা মুখে বলার প্রয়োজন মনে করবে না। তাই আপনিই নাহয় খুটিয়ে খুটিয়ে জেনে নিলেন। আপনার সঙ্গে তার প্রথম দেখার স্মৃতি, প্রথম একে অন্যকে অনুভব করার স্মৃতি। দেখবেন, উত্তরগুলো তার অনুভূতি প্রকাশ করবে এবং আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে।

পুরুষরা কাজের মাধ্যমে ভালোবাসি বলে

কিছু পুরুষ কথার চেয়ে কাজের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করতে বেশি পছন্দ করে। আপনার সঙ্গী হয়তো বাড়ির জিনিসপত্র ঠিক করে, উঠোন পরিষ্কার করে, বা এমনকি ময়লা ফেলে দিয়েও আমি তোমাকে ভালোবাসি বলতে পারে। সে এমন যেকোনো কিছু করে তার ভালোবাসার প্রকাশ করে, যা আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে।

আরও পড়ুন

প্রতিশ্রুতিকে গুরুত্ব সহকারে নেয়

পুরুষের সম্পর্কে একটি ধারণা প্রচলিত আছে যে তারা প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। কিন্তু প্রমাণ থেকে বোঝা যায় যে পুরুষরা বিয়েকে গুরুত্ব সহকারে নেয়। প্রতিশ্রুতিবদ্ধ হতে বেশি সময় নিতে পারে কারণ নিশ্চিত হতে চায় যে সে চিরদিনের জন্য প্রস্তুত। বর্তমানে বিবাহিত পুরুষদের ওপর করা একটি সমীক্ষায় ৯০% বলেছেন যে তারা একই নারীকে আবার বিয়ে করতে চাইবেন। তার মানে তারা তাদের সিদ্ধান্ত নিয়ে হতাশ নন।

মনোযোগী শ্রোতা

যখন আপনি কারও কথা শোনেন, তখন আপনি সম্ভবত মাঝে মাঝে হ্যাঁ বা বুঝতে পারছি বলে মন্তব্য করেন। এটা আপনার আমি শুনছি বলার একটি উপায়। কিন্তু কিছু পুরুষ এটা করে না। একজন পুরুষ কিছু বলছে না মানে এই নয় যে সে শুনছে না। সে হয়তো চুপচাপ শুনতে এবং আপনি যা বলছেন তা নিয়ে ভাবতে পছন্দ করে।

নিজের জন্য সময় প্রয়োজন

একসঙ্গে করা কাজ গুরুত্বপূর্ণ হলেও, পুরুষের নিজের জন্যও সময় প্রয়োজন। আপনার সঙ্গী গলফ, বাগান করা বা জিমে শরীরচর্চা করা, যা-ই উপভোগ করুক না কেন, তাকে তার শখগুলো চালিয়ে যেতে উৎসাহিত করুন, আর আপনিও নিজের জন্য সময় বের করুন। যখন উভয় সঙ্গীই তাদের স্বকীয়তা বিকাশের সুযোগ পায়, তখন তারা একে অপরকে আরও বেশি কিছু দিতে পারে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
আজ বিশ্ব পুরুষ দিবস
শিশু নুহা হত্যা: ময়নাতদন্তে বেরিয়ে এলো রহস্য, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা