ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নুহা হত্যা: ময়নাতদন্তে বেরিয়ে এলো রহস্য, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
জেলা প্রশাসকের সামনে শিশু নুহা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন করেন এলাকাবাসী : ছবি আরটিভি

নোয়াখালীর বেগমগঞ্জের মাদরাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাত দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’ (৫ নম্বর ছয়ানী, বেগমগঞ্জ ও ১ নম্বর চর মটুয়া, সদর) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।

এর আগে, গত ১৬ নভেম্বর বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা গেছে, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনেরা প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, জামায়ত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় ব্যক্তিরা।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতায় প্রাণ হারিয়েছেন স্থানীয় কৃষকদল নেতা রাজু মোল্লা। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 
রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার
মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুট জব্দ করা হয়।
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
আরও পড়ুন
প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোই কাল হয় তানিমের
প্রেমিকার সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিলেন রাফসাদ
বাগেরহাটে চাঞ্চল্যকর তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩