ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভেজা চুলের যত্নে সবার আগে বদলান এই অভ্যাসগুলো

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম
ভেজা চুলের যত্নে কোন অভ্যাস ভালো, কোনটি ক্ষতিকর । ছবি: সংগৃহীত

চুলের যত্ন নিয়ে নানা পরামর্শ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা যায়। তবে সব পরামর্শ যে চুলের জন্য উপকারী, এমন নয়। অনেক দৈনন্দিন অভ্যাসই অজান্তে চুল ভেঙে যাওয়া, রুক্ষ হয়ে পড়া কিংবা মাথার ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। তাই কোন অভ্যাস ভালো আর কোনটি এড়িয়ে চলা উচিত, তা জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটি হলো ভেজা চুল নিয়ে ঘুমানো। তাদের ভাষ্য, ভেজা মাথার ত্বক ছত্রাক ও অন্যান্য জীবাণুর বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এতে খুশকি, চুলকানি এবং মাথার ত্বকে জ্বালাভাবের ঝুঁকি বেড়ে যায়। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

চুল ধোয়ার সময় দুইবার শ্যাম্পু করা অনেকের জন্য উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত তেল ব্যবহার করেন, বেশি ঘামেন, ধুলাবালির মধ্যে থাকেন বা চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে দুইবার শ্যাম্পু করলে মাথার ত্বক আরও ভালোভাবে পরিষ্কার হয়। তবে যাঁদের চুলে অতিরিক্ত ময়লা জমে না, তাঁদের প্রতিবার দুইবার শ্যাম্পু করার প্রয়োজন নেই। কারণ এতে মাথার ত্বকের প্রাকৃতিক তেল কমে যেতে পারে।

আরও পড়ুন

ভেজা চুলে ব্রাশ বা চিরুনি ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভেজা অবস্থায় চুল সবচেয়ে দুর্বল থাকে। এ সময় জোরে আঁচড়ালে চুল সহজেই ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। তাই চুল কিছুটা শুকিয়ে গেলে অথবা বড় দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়ানোই ভালো।

চুলে তেল লাগিয়ে হালকা করে মাথার ত্বকে মালিশ করাও উপকারী হতে পারে। এতে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়তে সাহায্য করে এবং ব্যবহৃত পরিচর্যার উপকরণ ভালোভাবে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এটি মাথাকে আরামও দেয়। তবে অতিরিক্ত চাপ দিয়ে মালিশ করলে উল্টো মাথার ত্বকের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

চুলের ডগা নিয়মিত ছাঁটার অভ্যাসও চুলের জন্য উপকারী। এতে চুল দ্রুত বড় হয় না, তবে ফাটা ডগা ছড়িয়ে পড়া রোধ হয়। ফলে চুল দেখতে আরও স্বাস্থ্যোজ্জ্বল, মসৃণ ও পরিচ্ছন্ন লাগে।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের সময় বালিশের কভারও চুলের ওপর প্রভাব ফেলে। মসৃণ কাপড়ের বালিশের কভার ব্যবহার করলে চুলের সঙ্গে ঘর্ষণ কম হয়। এতে চুল কম জট বাঁধে, রুক্ষভাব কমে এবং ভেঙে যাওয়ার ঝুঁকিও হ্রাস পায়।

চুল সুস্থ রাখতে নিয়মিত যত্নের পাশাপাশি সঠিক অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ছোট ছোট কিছু পরিবর্তনই দীর্ঘমেয়াদে চুলকে সুস্থ, মজবুত ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওজন কমাতে কতদিন লাগে 
ওজন কমানোর চেষ্টা করছেন অনেকেই। কেউ দ্রুত ফল পেতে চান, আবার কেউ দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চান।
ওজন কমাতে কতদিন লাগে 
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
আরও পড়ুন
কেরাটিন ছাড়াই ৩ পরিচর্যায় চুল করুন মসৃণ-ঝকঝকে 
হাতে সময় কম? এই সহজ উপায়ে ফিরবে চুলের জেল্লা
যত যত্নই নিন, একটা দৈর্ঘ্যের পর চুল আর বাড়ে না কেন? 
চুলে সাবান ব্যবহার করলে কী হয়