ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুখে হঠাৎ ঘা কেন হয়? যে ১০ কারণে সতর্ক হবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮:৩০ এএম
মুখে ঘা হওয়ার নেপথ্যে থাকতে পারে যে ১০ কারণ, জানুন এর প্রতিকার  । ছবি: সংগৃহীত

মুখের ভেতর, জিহ্বা, মাড়ি কিংবা গালের ভেতরে হঠাৎ ঘা দেখা দিলে খাওয়া-দাওয়া থেকে শুরু করে কথা বলতেও অস্বস্তি হয়। অনেক সময় সামান্য ব্যথা ও জ্বালাপোড়ার কারণে দৈনন্দিন কাজেও বিরক্তি তৈরি হয়। তবে মুখের ঘা সব সময় একই কারণে হয় না। ভিটামিনের ঘাটতি, মানসিক চাপ থেকে শুরু করে দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যাও এর কারণ হতে পারে।

মুখে ঘা হওয়ার যত কারণ

মুখের ঘা হওয়ার অন্যতম কারণ হলো মুখের ভেতরে আঘাত লাগা। জোরে দাঁত ব্রাশ করলে মাড়িতে আঘাত লেগে ঘা হতে পারে। আবার দাঁতের ধারালো বা ক্ষয় হওয়া অংশ বারবার জিহ্বা কিংবা গালের ভেতরে আঘাত করলেও ঘা দেখা দিতে পারে।

এছাড়া ডায়াবেটিস, গর্ভাবস্থা, বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণ, ভিটামিনের ঘাটতি এবং মানসিক চাপের কারণেও মুখে ঘা হতে পারে। দাঁত ও মাড়ির সমস্যাও এ ধরনের অস্বস্তির অন্যতম কারণ।

এপথাস আলসারও হতে পারে কারণ

সব বয়সী নারী-পুরুষের মুখে ‘এপথাস আলসার’ নামের এক ধরনের ঘা দেখা যায়। ভিটামিন বি-এর ঘাটতি, অনিদ্রা, মুখের অপরিচ্ছন্নতা, মানসিক চাপ এবং দাঁতের ধারালো অংশের কারণে এ ধরনের ঘা হতে পারে।

দাঁতের কোনো ধারালো অংশ যদি বারবার জিহ্বা বা মুখের ভেতরের অংশে আঘাত করে, সেখানেও ক্ষত তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে এভাবেই মুখের ঘা দেখা দেয়।

আরও পড়ুন

ছত্রাকের সংক্রমণেও হতে পারে ঘা

দীর্ঘদিন অসুস্থ থাকা, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, ক্যানসার কিংবা স্টেরয়েড-জাতীয় ওষুধ সেবনের কারণেও মুখে ছত্রাকের সংক্রমণ হতে পারে। ক্যানডিডা নামের এক ধরনের ছত্রাকের সংক্রমণে মুখের ভেতরে ঘা ও অস্বস্তি দেখা দিতে পারে।

হাঁপানি রোগীদের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। ইনহেলার ব্যবহারের পর মুখ ভালোভাবে পরিষ্কার না করলে ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

মুখের ঘা হলে কী করবেন?

মুখের ঘা থেকে সামান্য ব্যথা ও জ্বালাপোড়া হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এটি নিজে থেকেই ভালো হয়ে যায়। তাই অযথা দুশ্চিন্তা না করে মুখের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

দাঁত ব্রাশ করার সময়ও সতর্ক থাকতে হবে, যাতে মাড়িতে আঘাত না লাগে। পর্যাপ্ত ও পরিমিত খাবার খাওয়া, নিয়মিত ঘুম এবং মানসিক চাপ কম রাখাও গুরুত্বপূর্ণ।

দাঁতের ধারালো অংশে বারবার ঘা হলে

দাঁতের কোনো ধারালো অংশের কারণে যদি একই জায়গায় বারবার ঘা হয় এবং এতে বেশি অস্বস্তি তৈরি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, আঘাতের উৎসটি ঠিক না করলে একই জায়গায় বারবার ক্ষত তৈরি হতে পারে।

মুখের ভেতর নিয়মিত পরিষ্কার রাখা এবং দাঁত-মাড়ির যত্ন নেওয়াই মুখের ঘা থেকে বাঁচার অন্যতম উপায়। তবে ঘা বারবার হলে বা দীর্ঘদিনেও ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
মুখের মেদ কমাতে চান? কাজে দেবে এই ৮ উপায়
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
বয়সের ছাপ কমাতে মুখে কোন তেল ব্যবহার করবেন