ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
মুখের দাগছোপ ও ত্বকের যত্নে ঘরেই বেসন দিয়ে তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের প্যাক। ছবি: সংগৃহীত

মুখে রোদে পোড়া দাগছোপ, ব্রণ বা ত্বকের শুষ্কতা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ত্বকের যত্ন নিতে সবসময় পার্লারে যেতে হবে এমন নয়। ঘরেই থাকা কিছু পরিচিত উপকরণ দিয়ে সহজেই ত্বকের যত্ন নেওয়া যায়। এর মধ্যে বেসন হতে পারে বেশ কার্যকর একটি উপাদান।

বেসন ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। তবে শুধু বেসন ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই বেসনের সঙ্গে এমন কিছু উপকরণ মিশিয়ে নেওয়া যেতে পারে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং ত্বককে নরম ও উজ্জ্বল দেখাতে পারে।

ঘরেই বেসন দিয়ে তৈরি করতে পারেন এই চার ধরনের প্যাক—

বেসন ও হলুদের প্যাক

এক চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া, দুধের সর ও সামান্য অলিভ তেল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন, মধু ও গোলাপজল

এক চামচ বেসনের সঙ্গে এক চা চামচ মধু ও এক চামচ গোলাপজল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই হালকা হাতে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে।

বেসন ও বাদামের তেল

বেসনের সঙ্গে বাদামের তেল অথবা দুধের সর ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে প্রায় ১০ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার আগেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। যাদের ত্বক খুব শুষ্ক, তাদের জন্য এই প্যাকটি উপকারী হতে পারে।

বেসন, টমেটো ও হলুদ

এক চা চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও এক চামচ টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ব্যবহারের আগে সতর্কতা

ঘরোয়া উপাদান হলেও সবার ত্বকে সবকিছু একইভাবে মানিয়ে নাও নিতে পারে। তাই মুখে ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে অল্প পরিমাণ লাগিয়ে দেখে নেওয়া ভালো। জ্বালা, চুলকানি বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করতে হবে।

ত্বকের দাগছোপ দীর্ঘদিন ধরে থাকলে বা ত্বকে কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে বিভিন্ন উপাদান ব্যবহার না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
শীত এলেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। কারও ত্বক হয়ে যায় অতিরিক্ত শুষ্ক, কারও আবার ত্বকে দেখা দেয় চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব।
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
দশমী মানেই দেবীবরণের আবেগ, মিষ্টিমুখ আর লাল সিঁদুরে রাঙা একরাশ আনন্দ।
সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
চোখের নিচে কালি পড়ে কেন, কমানোর উপায় কী?
পড়াশোনা, পরীক্ষা কিংবা কাজের ব্যস্ততায় অনেক সময় পর্যাপ্ত ঘুম হয় না। এর প্রভাব পড়ে শরীর ও চেহারায়। বিশেষ করে চোখের নিচে কালচে দাগ, ফোলা ভাব কিংবা সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে পারে।
চোখের নিচে কালি পড়ে কেন, কমানোর উপায় কী?
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
মুখের মেদ কমাতে চান? কাজে দেবে এই ৮ উপায়
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
মুখ চিটচিটে, তবু ত্বক শুকনো— কেন হয় এমন?